তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ
দিনাজপুরের বিরলের হত্যা কান্ডটি মোটরসাইকেল বিক্রির টাকার কারণে ব্যবসায়ী খুন হন। এমন রহস্যই উন্মোচন করেছে পুলিশ। খুনি বা খুনিরা জাকির হোসেনকে পূর্ব পরিকল্পিতভাবে কপালের বাম পার্শ্বে ভারী কোন বস্তু দ্বারা আঘাত করে রক্তাক্ত গুরুত্বর জখম এবং গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে।
ঘটনার পর থেকে হত্যা কান্ডের সাথে জড়িত আসামীরা চতুর ও পলাতক থাকায় আসামী গ্রেফতারে একাধিক অভিযান পরিচালনা করে পুলিশ। ধারাবাহিক ভাবে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গত ১৮ নভেম্বর (মঙ্গলবার) রাত অনুমান ১০টা ৪৫ মিনিটে বিরল থানাধীন ঢেড়াপাটিয়া বাজারের জনৈক আনিছুরের চায়ের দোকান হতে আসামী আঃ রশিদ ওরফে পাল্টু ওরফে পাল্লুকে গ্রেফতার করে।
পরে পাল্লুর স্বীকারোক্তির তথ্য অনুযায়ী। গত ১৯ নভেম্বর (বুধবার) মধ্যরাত ৩টা ৪৫ মিনিটে ইয়াসিন’কে তার নিজ বসতবাড়ী হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পাল্লু ও ইয়াসিনের দেয়া তথ্য অনুযায়ী মোঃ আব্দুর রশিদ পাল্লু ওরফে পালানু পেশায় ভ্যানচালক, ইয়াসিন কৃষিকাজ করে এবং রবিন পেশায় কাঠুরে এবং ভ্যানচালক।
পাল্লু, রবিন এবং ইয়াসিন একই সঙ্গে মাদক সেবনের খাতিরে জাকির এর খামারে যাতায়াত থাকায় ঘটনার ১৫ দিন আগে জাকির হোসেনের মোটরসাইকেল বিক্রি করার খবর পায় এবং ঘটনার ২/৩ দিন আগে বিক্রেতা কর্তৃক টাকা প্রদানের সময় দেখে ফেলে। টাকা আদান প্রদান দেখার পর রবিন, পাল্লু ও ইয়াসিন সেই টাকা লূট করার পরিকল্পনা করে।গ্রেফতার আসামী পাল্লু এবং ইয়াসিন কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানানো হয়।