হোম
অপরাধ

দিনাজপুরে কয়েক কোটি টাকা হাতিয়ে উধাও প্রতারক চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরে অধিক মুনাফার লোভ দেখিয়ে এবং নিত‍্য প্রয়োজনীয় পন‍্য দ্রব‍্যের উপর আকর্ষণীয় ও মুখরোচক অফার দিয়ে দিনাজপুরে শত শত সাধারণ ও অসহায় মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যাওয়া সাকসেস ভিশন,ডিষ্ট্রিবিউশন হাউস নামে এক ভূয়া প্রতিষ্ঠানের পরিচালক রাকাত আলী ওরফে প্রিন্স ওরফে পলাশসহ তার প্রতারকচক্রের বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা গ্রহনের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।

বুধবার(১৯ নভেম্বর)সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন সাকসেস ভিশন ডিস্ট্রিবিউশন হাউস এর পরিচালক মোঃ রাকাত আলী ওরফে প্রিন্স গত ১বছর আগে দিনাজপুরে এসে চারুবাবুর মোড় ডাচ বাংলা ব্যাংকের তৃতীয় তলায় কার্যক্রম শুরু করে।প্রথমে বিভিন্ন পণ্যের উপর লোভনীয় অফার দিয়ে গ্রাহক সংগ্রহ করে।৩হাজার টাকায় সদস্য হলে ৫লিটার সয়াবিন তেল ও প্রতিমাসে ১হাজার টাকা করে লভ্যাংশ প্রদানের লোভ দেখিয়ে সদস্য সংগ্রহ করে।এভাবে দিনের পর দিন লোভনীয় অফার ৩হাজারে ৩হাজার ১৫লিটার তেল ১লাখে মাসে ৩৫হাজার,৫লাখে মাসে ১লাখ ৭৫হাজার এরকম অসংখ্য মুখরোচক অফার দিয়ে শত শত গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে গত ১৬নভেম্বর পালিয়ে গেছে।এ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের করলেও এখনও মামলা দায়ের হয়নি।দিনাজপুর কোতযালি থানার অফিসার ইন চার্জ ভুক্তভোগীদের আদালতে মামলা করার পরামর্শ দেন।ভুক্তভোগী শাহীনুর বেগম বলেন আমাকে দিনের পর দিন প্রলোভন দেখিয়ে আমারসহ আমার পরিবারের কাছ থেকে ১০ লক্ষ টাকা ,ভুক্তভোগী লাবনীর কাছে থেকে ডিলার শিপের নামে ৫লক্ষ টাকা হাতিয়ে নেয়।

মিনু নামে এক ভুক্তভোগী বলেন এক বস্তা চালের সাথে এক বস্তা চাল ফ্রি অফার দিয়ে একদিনে হাতিয়ে নেয় কয়েক লক্ষ টাকা।ভুক্তভোগী জকিয়া সুলতানা বলেন আমকে প্রাইভেট প্রোগ্রামের কথা বলে নার্সারির বাচ্চাদের ভর্তি করিয়ে ৪৩হাজার এবং সদস্য ভর্তি করিয়ে ৪৫হাজার ৫শ টাকা হাতিয়ে নেয়।এরকম অসংখ্য ভুক্তভোগী প্রিন্স,মাহাবুব ও মোস্তফা কামাল আপনের খপ্পরে পড়ে নিঃস্ব ও দিশেহারা।স্বামী সংসারের অগোচরে তাদের খপ্পরে পড়ে অসংখ্য নারী আজ ঘড় ছাড়া ও আতঙ্কের মধ্যে দিনাতিপাঁত করছেন।

সংবাদ সম্মেলনে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান ভুক্তভোগীরা ।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোছা:রজিয়া বেগম,হুসনে আরা বিউটি, শাহীনুর আরা,মিনু রানী রায়,লাবণ্য রাণী রায়,রিপন আলী সহ প্রমুখ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 13 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 14 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 18 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 18 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক