হোম
নির্বাচিত কলাম

রাজারহাটে তিস্তার তীরে গড়ে উঠতে পারে নতুন পর্যটন কেন্দ্র।

ইব্রাহিম আলম সবুজ || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজারসংলগ্ন তিস্তা নদীর তীরে নির্মিত নতুন বাঁধে রয়েছে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা। মনোরম প্রাকৃতিক পরিবেশ, নির্মল বাতাস ও তিস্তার বয়ে চলা জলের ঢেউ পর্যটক ও ভ্রমণপিপাসুদের টানছে প্রতিনিয়ত।

প্রতিবছর ঈদ, পূজা ও নানা উৎসবকে ঘিরে বাঁধ এলাকায় মানুষের ঢল নামে। স্থানীয় তরুণদের উদ্যোগে কয়েক বছর আগে এখানে নৌকা বাইচ ও সারিগানের উৎসব আয়োজন করা হলে এলাকাটি অস্থায়ী বিনোদনকেন্দ্রে রূপ নেয়। বিশেষ করে করোনা-পরবর্তী সময়ে দীর্ঘদিন ঘরে বন্দি থাকা মানুষজনের জন্য এটি হয়ে ওঠে বিনোদনের অন্যতম গন্তব্য।

স্থানীয় যুবকরা জানান, নতুন বাঁধ নির্মাণের পর থেকেই উপজেলা প্রশাসনের কাছে জায়গাটিকে দৃষ্টিনন্দন করে সাজানোর দাবি জানানো হয়ে আসছে। পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাছ লাগানো ও বসার আসন তৈরির আশ্বাস মিললেও তা বাস্তবায়ন হয়নি এখনো। এতে স্থানীয়দের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

স্থানীয় সাংবাদিক আব্দুল হাকিম সবুজ বলেন, আমরা করোনা কালীন সময়ে এখানে নৌকা বাইচ উৎসবের আয়োজন করেছিলাম। স্থানীয় লোকজনের পাশাপাশি দুর দুরান্ত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে প্রচুর আনন্দ উপভোগ করে। আমরা কয়েকবার চেষ্টা করেছি, উপজেলা প্রশাসনের মাধ্যমে বাঁধটিকে ভ্রমণ পিপাসুদের জন্য একটি মিনি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার। বিগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তাও বাঁধ পরিদর্শন করে গেছেন। তারপরে আর কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি, তবে এ কাজটি করতে পারলে উপজেলায় পর্যটন শিল্পের একটি ছোঁয়া লেগে যেতো।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও স্থানীয় তরুণ ছাত্র নেতা মশিউর রহমান দুর্জয় বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ বিষয়ে আলোচনা করেছিলাম। উনি বাঁধ পরিদর্শন করে আমাদের আশ্বস্ত করেছিলেন, পরবর্তীতে এটা নিয়ে আর কথা বলা হয়নি। আমি ভার্সিটি থেকে বাড়িতে গিয়ে আবারও কথা বলে দেখবো।

বিদ্যানন্দ ছাড়াও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট ‘টি-বাঁধ’ এলাকাতেও বিভিন্ন উৎসবে মানুষের ভিড় দেখা যায়। তবে কয়েক বছর পূর্বে তিস্তার প্রবল স্রোতে বাঁধের সামনের অংশ ভেঙে গেলেও তা এখনও সংস্কার করা হয়নি।স্থানীয়দের অভিযোগ, পর্যটন শিল্পের প্রসারে সরকারিভাবে নানা পরিকল্পনার কথা বলা হলেও রাজারহাট উপজেলায় এ খাতে কোনো কার্যকর উদ্যোগ এখনো নেওয়া হয়নি।

এদিকে রাজারহাটে আরও কয়েকটি সম্ভাবনাময় স্থান রয়েছে তারমধ্য-চাকিরপশার বিল ও চান্দামারির বুড়ি তিস্তায় পদ্মবিল ও ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি অন্যতম। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব স্থানে পরিকল্পিত অবকাঠামো ও সুযোগ-সুবিধা গড়ে তুলতে পারলে রাজারহাট উপজেলায় পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যও বাড়বে।

রাজারহাট উপজেলার এসব স্থানে পর্যটন শিল্প নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান বলেন, পর্যটন শিল্প নিয়ে উপজেলা প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন সম্ভাবনাময় স্থান চিহ্নিত করেছে। তিস্তা নদীর নতুন বাঁধ এলাকাও এর মধ্যে রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় উদ্যোগের সমন্বয়ে পরিকল্পনা প্রণয়নে কাজ করছি। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে এখানকার পর্যটন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 7 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 16 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 16 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 21 hours আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 1 day আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক