মুক্ত কলম || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ
অবশেষে ২ যুগ পরে ঠাকুরগাঁও বিজিবি ক্যাম্প হতে ফাড়াবাড়ি সেনুয়া মোর পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ শুরু। অন্তবর্তিকালীন সরকারের পদক্ষেপে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রকল্পের শুভ উদ্ভোধন করা হয়েছে।
ঠাকুরগাঁও পৌরসভার বহুল প্রতীক্ষিত উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়নের পৌরসভার একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, এই প্রকল্পটি প্রথমে দক্ষিণবঙ্গে স্থানান্তরের পরিকল্পনা ছিল। কিন্তু সরাসরি উপদেষ্টা প্রকল্পটি উত্তরাঞ্চলে নিয়ে আসেন।
ওই কর্মকর্তা আরও বলেন,এর ফলে উত্তরাঞ্চলের উন্নয়ন কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ঠাকুরগাঁও পৌরসভার সব সমস্যার সমাধান হবে ধীরে ধীরে। শুধু ৩৬৬ কোটি টাকার প্রকল্পই নয়—ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য যত বরাদ্দ প্রয়োজন, তা নিশ্চিত করা হবে। বলে সরকার প্রধান আস্বাস দিয়েছেন।
উক্ত রাস্তার উন্নয়ন কাজ চাঁদাবাজির বাহিরে থাকলে জেলাবাসি ভালো কিছু পেতে যাচ্ছে। স্থানীয়রা মনে করেন উক্ত রাস্তার কাজে ব্যপক অনিয়ম হওয়ার সম্ভবনা রয়েছে। তাই যথাযথ কর্তৃপক্ষের নজরদারির পাশাপাশি স্থানীয়দের অংশগ্রহণ মূলক মুল্যায়ন থাকতে হবে।
উক্ত রাস্তা উন্নয়ন কাজের কাচা মাল হিসেবে যেমন:- ইট,পাথর,বালু, বিটুমিন, বালু ও মাটি ভরাট কম্পেক্ট করণ থেকে সব তর্থ্য সাইনবোর্ড এ লিখিত আকারে থাকলে তা ঠিকাদার নিজ ইচ্ছা মত ফাকি বাজি কাজ করতে পারবে না বলে স্থানীয়রা মনে করেন।
উক্ত কাজের তদারকি জবাবদিহিতা থাকতে হবে। এবং বিন্দু মাত্র কাজের গাফলতি পরিলক্ষিত হলে আইনের আওতায় আনতে হবে বলে অনেকে মত প্রকাশ করেন।