হোম
Unrecognized

দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায়ের আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগ দিনাজপুর এর আয়োজনে ব্যাপক কর্মসূচির দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস -২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর শনিবার সকাল দশটায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন ও জেলা সমবায় অফিসার আব্দুস সবুর।

এরপর জেলা প্রশাসক রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত র‌্যালীতে জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, জেলা সমবায় অফিসার আব্দুস সবুর, সদর উপজেলা সমবায় অফিসার হাফিজুর ইসলাম, উত্তর ফরিদপুর ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, সুইহারি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, শহরের কালিতলা প্রোসপার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, জেলা সমবায় কার্যালয়ের তালিকাভুক্ত দিনাজপুর পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন সমবায় সমিতি ও সমবায় সংগঠনসমূহ অংশ নেন।

দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, কর্মসংস্থানের অভাবে আমাদের দেশে দিন দিন অপরাধ বেড়ে যাচ্ছে। তাই সমবায়ের মাধ্যমে অনেককে উদ্যোক্তা বা খামারি হওয়ার আগ্রহ দেখাতে পারি। ছেলে-মেয়েদের চাকরি করার স্বপ্ন না দেখিয়ে উদ্যোক্তা বা মালিক হওয়ার স্বপ্ন দেখান। লেখাপড়ার পাশাপাশি তাদের প্রতি খেয়াল রাখতে হবে যাতে তারা অপরাধের দিকে না যেতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, সকল প্রতিষ্ঠান একযোগে কাজ করলে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। সমাজের প্রতিটি পেশার মানুষের গুরুত্ব আছে। এজন্য কাউকে ছোট করে দেখা যাবে না। এখানেই সাম্য প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সফল হলে দেশে এগিয়ে যাবে।

সভাপতির বক্তব্যে জেলা সমবায় অফিসার আব্দুস সবুর বলেন, সমবায় অধিদপ্তর ও মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের অন্যান্য স্থানের মত দিনাজপুর জেলাতেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে একত্রিত করে বিভিন্ন প্রকার সমবায় সমিতি গঠন, প্রশিক্ষণ প্রদান এবং বিভিন্ন প্রকল্প গ্রহণ ও অর্থায়ন করে বেকারত্ব দূরীকরণে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া প্রকল্প ভিত্তিক সমিতি গঠন করে সমবায় সমিতির সদস্যদেরকে প্রশিক্ষণ দিয়ে বিনা সুদে ঋণ প্রদানের মাধ্যমে সমাজের দরিদ্র নারীসহ দরিদ্র ও বেকার জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা হচ্ছে । দিনাজপুর জেলার সংক্ষিপ্ত পরিসংখ্যানে দেখা যায়,এ জেলায় মোট ১৫৯৮টি সমবায় সমিতি রয়েছে যার ব্যক্তি সদস্য সংখ্যা ১,৭১,২৬২ জন, মোট মূলধন প্রায় ২৮১ কোটি ৯৮ লক্ষ টাকা এবং সমিতির স্থায়ী-অস্থায়ী সম্পদের মূল্য প্রায় ১১৫ কোটি ৮১লক্ষ টাকা। এই বিপুল জনগোষ্ঠী ও সম্পদের উত্তম ব্যবহারের মাধ্যমে দেশের আর্থ সামাজিক সমৃদ্ধি অর্জনে ভূমিকা রাখা সম্ভব।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ সিদ্দিকুর জ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক মোঃ আনিসুজ্জামান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ জোবায়দুর রহমান, বাহাদুর বাজার মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সাধারন সম্পাদক মোঃ জহুরুল ইসলাম ওয়াসিম প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম এর উপস্থাপনায় “সাম্য ও সমতায়-দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সমবায়ী-সুধীবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সদরের উত্তর ফরিদপুর ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব, দিনাজপুর সদরের সুইহারী খ্রিষ্টান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিেেটর চেয়ারম্যান হিলারিউস কর্মকার ও ৬ নং উপশহর মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রাক্তন সভাপতি মোছাঃ আরজুনা বেগম।
স্বাগত বক্তব্য রাখেন ও সমবায় কার্যক্রমের উপর ডকুমেন্টারি প্রদর্শন করেন জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর। আলোচনা সভা শেষে দিনাজপুর জেলায় পাঁচটি ক্যাটাগরীর শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট-সনদপত্র ও উপহার তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

পাঁচটি ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট-সনদপত্র ও উপহার প্রাপ্তরা হলেন কৃষিভিত্তিক/সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় অবদানের জন্য বোচাগঞ্জের গুডনেইবারস সেতাবগঞ্জ কৃষি সমবায় সমিতি লিমিটেড, সঞ্চয় ও ঋণদান/ক্রেডিট সমবায় অবদানের জন্য দিনাজপুর সদরের সুই হারী খ্রিষ্টান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, মহিলা সমবায় অবদানের জন্য বীরগঞ্জ উপজেলার গুডনেইবারস বীরগঞ্জ মহিলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, গৃহায়ন/বহুমুখী সমবায় অবদানের জন্য বীরগঞ্জ উপজেলার ঝালঝলী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং বিশেষ ও অন্যান্য শ্রেণী সমবায় অবদানের জন্য দিনাজপুর জেলা সদরের উত্তর ফরিদপুর ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। এছাড়াও উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের ভাগ্য উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচটি সমবায় সমিতির কর্মকর্তাদের নিকট ১ লক্ষ টাকা করে মোট ৫ লক্ষ টাকার ঋণের চেক তুলে দেন অতিথিবৃন্দ।

অপরদিকে উক্ত অনুষ্ঠানের শুরুতে জেলা সমবায় কার্যালয়ের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের উপহার ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রথমে কুরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠ করা হয়। সর্বশেষে অনুষ্ঠানের সভাপতি জেলা সমবায় অফিসার আব্দুস সবুর উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 2 seconds আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 3 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 5 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 17 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 23 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 24 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 24 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক