হোম
অপরাধ

তাহিরপুরের হত্যাকান্ডের জেরে প্রতিপক্ষের ১৯টি বাড়ীঘর ভাংচুর ও লুটতরাজের ঘটনায় দ্রুত বিচারের দাবী

আমির হোসেন || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫ ১০:৩৬ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামে হত্যাকান্ডের সূত্র ধরে প্রতিপক্ষের বাড়ীঘর ব্যাপকভাবে ভাংচুর ও লুটতরাজের ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালত সুনামগঞ্জে ১৪ নং মামলাটি দায়ের করেছেন হলহলিয়া গ্রামের আমির আলীর পুত্র সুলতান মিয়া।

এতে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন (সংশোধিত/২০০৯) এর ৪ ও ৫ ধারায় দায়েরকৃত মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৮০ জনকে আসামী করা হয়েছে।আসামীরা হলেন,হলহলিয়া গ্রামের চান্দু মিয়ার পুত্র নুর ইসলাম (৪৫),আনোয়ার (৪২),কুদরত আলী (৩০),আছমত আলী (২৬), মনসুর আলী (২৪),স্ত্রী নিলুফা বেগম (৫৫), মৃত ইছব আলীর পুত্র সাদেক মিয়া (৫৯),ছমেদ আলী (৫০),ছমেদ আলীর পুত্র রুমালী (২৮), আজিল হক (২৪),স্ত্রী তাহেরা (৪৫),মৃত কেরামত আলীর পুত্র রমিজ উদ্দিন (২৬),তমিজ উদ্দিন (২৫),সাদেক মিয়ার পুত্র নুরুল হক (৩২),সাজিল হক (২৮),সালাহ উদ্দিন (২৪),সামছুল হক (৩৫), সোনা মিয়ার পুত্র আব্দুর রহমান (২৭),আব্দুল হামিদ (৪০),নুর ইসলামের পুত্র তারা মিয়া (২৪),স্ত্রী জো¯œা বেগম (৪৫),দুনু মিয়ার পুত্র মরম আলী (৩০),মনহর আলী (৪৫), আনোয়ারের স্ত্রী আকলিমা (৩৫),পুত্র মনির হোসেন (২৪),আব্দুন নূরের পুত্র খালেক মিয়া (২৮),আব্দুল হামিদের পুত্র কামরুল ইসলাম (২৬),আব্দুল কাইয়্যুমের পুত্র আব্দুল হালিম (৩০),আব্দুল আহাদ (২৮),নুরু মিয়ার পুত্র সাইকুল (৩০),হোসেন মিয়ার পুত্র খালেক (২৭),মৃত আব্দুল বারেকের কন্যা যমুনা বেগম (৪০),মৃত আব্দুন নূরের পুত্র আব্দুল খালেক (৪০),হলহলিয়া চরগাঁও গ্রামের মৃত জিন্নত আলীর পুত্র (আকবর আলী (৪৫),মৃত শাফিল উদ্দিনের পুত্র আবুল বাশার (৪৫),মৃত নুরজামাল এর পুত্র তফুর আলম (৪০),মৃত আব্দুর রউফের পুত্র এমদাদুল হক (৪০) ও তোষা মিয়া (২৮),টেটিয়াপাড়া গ্রামের সালাম মুন্সীর ছেলে আলমগীর (৩৭),বড়ছড়া বালুচর গ্রামের আলমগীরের স্ত্রী শেফালী (২৮),বড়ছড়া গ্রামের গোলাপ মিয়ার পুত্র সেলিম মিয়া (৩৮),লাকমা গ্রামের মৃত এরশাদ মিয়ার পুত্র ফজলুল হক (৪৫) প্রমুখ।

মামলার বিবরণে প্রকাশ, গত ১৭ অক্টোবর শুক্রবার সকাল ৭টা হতে ২৫ অক্টোবর শনিবার শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ১৫ জনের পাকাঘর,আধাপাকা টিনশেড ঘরসহ মোট ১৯টি বসতবাড়ী ভেঙ্গে ছুরমার করে দেয় আসামীরা। ভাংচুরের একপর্যায়ে প্রত্যেকের ঘরে থাকা ফ্রিজ,কাঠপালং,সোকেস,আলনা,স্বর্ণালংকার,ধান চাল,পুকুরের মাছ,চেয়ার টেবিল,বিভিন্ন ইলেক্ট্রিক ফ্যান,গরু ছাগল,হাঁস মোরগীসহ সকল আসবাবপত্র অবাধে লুটতরাজ করে নেয়। আইয়্যামে জাহেলিয়াতের যুগের ন্যায় প্রকাশ্য দিবালোকে সংগঠিত এমন বর্বরোচিত ভাংচুর ও হামলার ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে ৩০ টি পরিবার।

এখনও খোলা আকাশের নিচে প্রায় ১৫০ জন নারী ও শিশু বসবাস করছে। একেবারে ভেঙ্গে ঘুরিয়ে দেয়া হয়েছে ১৯টি বসতভিটা ও গরুর ঘর। কেটে ফেলা হয়েছে বিভিন্ন জাতের ৩০০টি বিভিন্ন জাতের গাছ। নষ্ট করা হয়েছে ২টি টিউবওয়েল। মামলাটি আমলে নিয়ে দ্রæতবিচার ট্রাইব্যুনালের বিচারক আগামী ২০ ডিসেম্বরের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য তাহিরপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষে এডভোকেট নজরুল ইসলাম মামলাটি পরিচালনা করেছেন । হলহলিয়া গ্রামের ঘটনাস্থলের পূর্বে আমির আলীর গোত্র এবং পশ্চিমে সাদেক আলীর গোত্রের মধ্যে এই ঘটনা সংগঠিত হয়। রাজমিস্ত্রী কাজের ১৫০০ টাকা পাওনা আদায়কে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষে মারামারির ঘটনা থেকে পরবর্তীতে পুরুষশুন্য আমির আলীর গোত্রের ঘরবাড়ী ভাংচুরসহ লুটতরাজ করে সাদেক আলীর গোত্ররা। ক্ষতিগ্রস্থদের পক্ষে মামলার বাদী সুলতান মিয়া বলেন,গত ২২ সেপ্টেম্বর সোমবার প্রতিপক্ষরা আমার চাচাতো ভাইদেরকে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় বাংলাদেশ দন্ডবিধি আইনের ৩২৬/৩০৭ ধারায় আমার চাচাতো ভাই আজিজুল ইসলাম বাদী হয়ে বিজ্ঞ আদালতে জিআর ২০৯/২০২৫ইং মামলা দায়ের করেন।

এতে উত্তেজিত হয়ে প্রতিপক্ষরা আমাদের বসতবাড়ী ভাংচুরসহ লুটতরাজ করেছে। প্রতিপক্ষের চান্দু মিয়ার পুত্র মোঃ নুরুল ইসলাম বলেন,আমার চাচা বৃদ্ধ সোনা মিয়াসহ ৫ জনকে আহত করেছে প্রতিপক্ষরা। এর মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। মারামারির ঘটনার ২২ দিন পর আমার চাচা সোনা মিয়া (৭৮) সিলেটের এম.এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে উত্তেজিত হয়ে গ্রামবাসী আমাদের প্রতিপক্ষের বাড়ীঘর ভাংচুরসহ লুটতরাজ করেছে। দক্ষিণ বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সবুজ মিয়া বলেন,একপক্ষে খুন আরেক পক্ষের বাড়ীঘর ভাংচুর ও লুটতরাজের ঘটনা সংগঠিত হয়েছে। আমি চেষ্টা করছি দুপক্ষের বিরোধ নিস্পত্তি করতে। ঘটনার ব্যাপারে জানতে চাইলে তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, হলহলিয়া গ্রামের ২ পক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষে এক বৃদ্ধ গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা যাওয়ার পর এই ঘটনা সংগঠিত হয়েছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 18 seconds আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 32 minutes আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 16 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 18 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 21 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 22 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক