তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ
২৫ অক্টোবর ২০২৫ খ্রি. দিনাজপুর জেলার সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মারুফাত হুসাইন। পুলিশ সুপার সদর কোর্ট প্রাঙ্গণে উপস্থিত হলে ফুলেল শুভেচ্ছা জানান আমিনুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক, দিনাজপুর।
পরিদর্শনকালে পুলিশ সুপার সদর কোর্টে কর্মরত অফিসার ও ফোর্স সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সেবা প্রদানে আন্তরিকতা, জনগণের প্রতি সৌজন্য ও সদাচরণ বজায় রাখা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় কোর্টের মালখানা, হাজতখানাসহ গুরুত্বপূর্ণ দপ্তরসমূহ পরিদর্শন করেন এবং দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা, শৃঙ্খলা ও কার্যকারিতা বজায় রাখতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।