হোম
নির্বাচিত কলাম

পীরগঞ্জে ইউএনও সহযোগীতায় খাস খতিয়ান ভুক্ত জমি উদ্ধার খুটি বসিয়ে সীমানা নির্ধারণ

মনসুর আহাম্মেদ || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খাস খতিয়ান ভুক্ত জমি ভূমি দস্যু ও জবর দখল কারীদের নিকট থেকে, উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় ও সহকারী কমিশনার ভূমি এর নির্দেশে খাস খতিয়ান ভুক্ত জমি জবর দখল কারীদের কাছ থেকে উদ্ধার করেছে। ভূমিহীনদের অগ্রাধিকার ভিত্তিতে ভূমিহীনদের মাঝে বন্দোবস্তের  জন্য সরকারি খাস জমি সীমানা নির্ধারণসহ ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়ার জন্য সরকারিভাবে প্রক্রিয়ার মাধ্যমে জমি উদ্ধারের জন্য সার্ভেয়ার প্রেরণ করেন পীরগঞ্জ উপজেলার সহকারী ভূমি কমিশনার।

গত ১৬ ই অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় সহকারী ভূমি কমিশনার (ভূমি) হতে সার্ভেয়ার ছুটে যান উপজেলার ৮ নং দৌলতপুর ইউনিয়নের   বনুয়াপাড়া গ্রামে  ও অবাশ্রম এলাকায়। সেখানে গিয়ে সরেজমিনে তিনি সরকারি খাস জমির উপর  ফিতা টেনে সীমানা নির্ধারণ করে খুঁটি বসে দেন। পরে একে একে আসতে শুরু করেন ভূমিহীনদের পরিবার ভূমিহীনদের উপস্থিতিতে মাপ যোগ শুরু  করেন সার্ভেয়ার। সরকারি খাস জমি মাপযোগ চলাকালে ভূমিহীনদের সাথে প্রভাবশালীদের বাক বিতণ্ডা চলে। কিছুক্ষণ চলার পর সার্ভেয়ার পরিবেশ শান্ত করেন। পরে আবারো মাপ যোগ শুরু করেন সার্ভেয়ার। মাপযোগ শেষে সীমানা নির্ধারণ কাজ শেষ করেন। পরে দুই পক্ষকে একত্র করে সংশ্লিষ্ট কাগজপত্র সহ সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে আসার জন্য প্রস্তাব দেন। সংশ্লিষ্ট কাগজপত্র দেখাশুনার পর ও আলোচনা সাপেক্ষে পরবতীর্তে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য পরবতীর্ পদক্ষেপ উপজেলা নির্বাহী অফিসার দেখবেন।

ভূমিহীন পরিবারগুলোর দাবি বোনাপাড়া নদীর চর এলাকায় একটি খেলার মাঠ ছিল। সেখানে দীর্ঘদিন ধরে আশপাশ এলাকার মানুষ ফুটবল খেলা খেলতো। সাধারণ মানুষের দাবি বিগত দিনে ৮ নং দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় ও বর্তমান চেয়ারম্যান  সনাতন চন্দ্র ২০২১ সাল থেকে এই খেলার মাঠে বেশ কয়েকবার ফুটবল খেলা উদ্বোধন করেন। জবরদখল কারীরা জোরপূর্বক সেই খেলার মাঠ দখলের চেষ্টা চালাচ্ছেন এই নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করার পর, প্রভাবশালীদের কাছ থেকে সেই জমি মাপ যোগ করে উদ্ধার  করা হচ্ছে।  তবে ভূমিহীনরা বলছেন আমাদের বন্দোবস্ত দেওয়ার পরে অবশিষ্ট সরকারি খাস জমি যদি থেকে থাকে তবে বাকী ভূমিহীনদের বন্দোবস্ত দেবে সরকার এটাই আমরা চাই।

তাছাড়া সরকার চাইলে যা ইচ্ছা তাই করতে পারে আমরা এটা সুষ্ঠু একটি সমাধান চাই। স্থানীয় শিশু কিশোররা বলছেন আমরা এর আগে এই মাঠে খেলাধুলা করতে আসতাম। সেই খেলার মাঠটি এখন প্রভাবশালীদের দখলে। প্রভাবশালীরা আমবাগান করেছে চাষাবাদের জন্য ফসল মাঠ বানিয়েছেন। যে যার মতো করে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছেন অনেকেই করেছেন আমবাগান, কেউবা করেছেন গাছ রোপন। ভূমিহীন পরিবারগুলো ন্যায়সংগত দাবী ভূমি দস্যুরা যতই শক্তিশালী হোক অবৈধ ভাবে এত সম্পদ হরন করবে আর অসহায় ভূমিহীনরা ভূমিহীন থাকবে এটা কোন মতেই ঠিক না।

বিধি অনুযায়ী ভূমিহীনদের দাবী বাস্তবায়িত হবে। প্রশাসন সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট বিষয়টি নায্য দাবী হিসেবে সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিদের কাছে  তুলে ধরার জন্য ও ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন চান ভূমিহীন পরিবারগুলো। এলাকার কিছু ভূমিদস্যু ও জবরদখলকারী ব্যক্তি খাস খতিয়ান ভুক্ত জমি জবর দখল করে আম বাগান, বাঁশ বাগান সহ বালু উত্তোলন করছে। এ নিয়ে দ্বন্ডের সৃষ্টি হচ্ছে। এদিকে প্রকৃত ভূমিহীনরা অগ্রাধিকার ভিত্তিতে তাদের মাঝে উক্ত জমি বরাদ্দ সহ খেলার মাঠ দেওয়ার জন্য দীর্ঘ দিন ধরে স্থানীয়  রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের নিকট ধরনা দেয়।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান জানান, সার্ভেয়ার পাঠানো হয়েছে,  সার্ভেয়ার গিয়ে সেখানে সীমানা  নির্ধারণ  করেছেন  এবং দুই পক্ষের লোকজনকে আসতে বলা হয়েছে। ভূমি বন্দোবস্তের সংশ্লিষ্ট কাগজপত্র সহ দুই পক্ষের সঙ্গে আলোচনা করে, প্রয়োজনীয়  কাগজপত্র দেখে পরবর্তী  ব্যবস্থা নেওয়া হবে।

এই বিষয়ে সরকারি কর্মকর্তা  ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার স্যারের  নির্দেশক্রমে বনুয়াপাড়া গ্রামে  ও অবাশ্রম এলাকায় সার্ভেয়ার পাঠানো হয়েছিল তাদের কাগজপত্র ঠিক আছে কিনা ও সীমানা ঠিক আছে কিনা সেটি দেখার জন্য সার্ভেয়ার পাঠানো হয়, পরবর্তীতে সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে দুই পক্ষকে ডাকা হয়েছে।

সহকারী কমিশনার জেলা রোভার স্কাউট ঠাকুরগাঁও / পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ শিক্ষক বাকাউল হক জিলানী, রিংকু চৌধুরী বলেন, ধন্যবাদ জানাই  পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ও প্রশাসনকে।

বিষয়টি আমলে নিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, এটি স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল, যেটা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং দুই পক্ষকে ডেকে এটি সমাধান করবেন বলে এমনটি আমাদের প্রত্যাশা থাকবে প্রশাসনের কাছে। তাছাড়া ৮ নং দৌলতপুর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি বনুয়াপাড়ায় সরকারি খাস জমিতে একটি খেলার মাঠ ছিল এখানে স্থানীয় শিশু কিশোররা খেলাধুলা করতো এখনো মাঠটি রয়েছে এই মাঠে আনুষ্ঠানিকভাবে স্থানীয় নেতৃবৃন্দ বেশ কয়েকবার খেলা উদ্বোধন করেছেন আমরা সেটা দেখে এসেছি। এই খেলার মাঠটি যারা খেলাধুলা করতো এবং এই খেলাধুলার সাথে যারা জড়িত ছিল তাদেরকে এই খেলার মাঠটি ফিরিয়ে দেওয়া হোক।

ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, এই নিয়ে ২০২৪ সালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেই মানববন্ধন শেষে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এলাকাবাসীর দাবি সংশ্লিষ্ট খেলার মাঠ এর আগে ছিল আমরাও চাই খেলার মাঠটি থাকবে। সরকারি যে সম্পদ  রয়েছে সেই সম্পদ ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়া হোক এখানে ২২২৯/২২৬৫ দুই দাগ মিলে ১২.৫ একর জমি আছে খেলার মাঠ রেখে অবশিষ্ট জায়গা ভূমিহীনদের দেওয়া হোক এটা আমরা স্থানীয় নেতৃবৃন্দ চাই।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 2 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 3 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 22 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 22 hours আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 24 hours আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক