হোম
আইন-বিচার

ঠাকুরগাঁওয়ে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

মনসুর আহাম্মেদ || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ

ফাইল ছবি

খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিত ও পৃষ্ঠপোষকতা বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএবি) ঠাকুরগাঁও জেলা শাখা। বুধবার শহরের চৌরাস্তায় সংগঠনটির ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএবি) ঠাকুরগাঁও জেলা শাখার সমন্বয়ক এম.কে.এ হাবীব সরকার এবং সহসমন্বয়ক মো. সিরাজুল ইসলাম (সিরাজ)।

স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি কৃষি উপদেষ্টার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে। এই ঘোষণায় দীর্ঘদিন ধরে এই পেশায় নিয়োাজিত বিক্রেতাদের জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিক্রেতারা জানান, তাঁরা প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে পৈতৃকসূত্রে সার ব্যবসায় জড়িত। অনেকেই ব্যাংক ঋণ নিয়ে ও কিস্তি পরিশোধের মাধ্যমে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কৃষি মৌসুমে যখন চাষিদের হাতে নগদ টাকা থাকে না, তখন এই খুচরা বিক্রেতারাই কৃষকের দরজায় সার পৌঁছে দেন এবং প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত বাকিতে সার সরবরাহ করেন। তাঁরা বলেন, “এই পেশা বন্ধ হয়ে গেলে আমাদের পরিবার নিয়ে রাস্তায় নামা ছাড়া কোনো উপায় থাকবে না।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, যেখানে রাষ্ট্রের দায়িত্ব জনগণের কর্মসংস্থান নিশ্চিত করা, সেখানে উল্টো কর্তৃপক্ষ ক্ষুদ্র ব্যবসায়ীদের কর্মহীন করতে চাইছে। বিক্রেতাদের দাবি, সরকারের নির্দেশনা অনুযায়ী জামানত জমা দিয়ে এবং আইডি কার্ড নিয়ে তাঁরা দীর্ঘদিন ধরে তৃণমূলে ন্যায্যমূল্যে সার বিতরণে কাজ করে আসছেন।

তাঁদের ভাষায়, এই ৪৪ হাজার খুচরা বিক্রেতার প্রথাটি যদি আনুষ্ঠানিকভাবে বজায় রাখা হয়, তবে সার সিন্ডিকেট নির্মূল করা সম্ভব হবে। সংগঠনটি আরও জানায়, খুচরা সার বিক্রেতাদের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে ট্রেড অর্গানাইজেশন (টিও) নিবন্ধনের জন্য তাঁরা দীর্ঘদিন ধরে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে আসছেন।

কৃষি মন্ত্রণালয়ের পূর্বের নেতিবাচক মতামত পুনর্বিবেচনা করে তাঁদের অনুকূলে টিও নিবন্ধন দেওয়া এবং আগামী ২৫ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের কার্যক্রম চালু রাখার অনুরোধ জানান তাঁরা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 3 hours আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 11 hours আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 18 hours আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 1 day আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 1 day আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 1 day আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক