শামসুল আলম || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ
১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের বসবাসকারী নাজিম উদ্দিনের পুত্র ফারুক হোসেন (৪৩)কে নিষিদ্ধ টাপেন্টা ডল ট্যাবলেট সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালতের বোচাগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ হাসান।
এছাড়াও বোচাগঞ্জ থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে ৫ নং-ছাতইল ইউনিয়নের বসবাস করি শরিফুল ইসলামের পুত্র ওয়ারেন্টের আসামী মাসুদ রানাকে গ্রেফতার করে ১৭ সেপ্টেম্বর ২০২৫খ্রী: বুধবার সকােল জেল হাজতে প্রেরণ করেছে।