হোম
নির্বাচিত কলাম

আসন্ন নির্বাচন সহজ হবে না, সতর্ক থাকতে বললেন তারেক রহমান

মনসুর আহাম্মেদ || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৫৪ অপরাহ্ণ

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন যে, আসন্ন নির্বাচনকে সহজভাবে নিলে ভুল হবে। তিনি বলেন, আমি এক বছর আগে বলেছিলাম, আমরা যত সহজ ভাবছি তত সহজ নয় ব্যাপারটি। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

সোমবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীরা স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য বছরের পর বছর রাজপথে নেমে এসেছিল। বিভিন্ন কিছু তারা মোকাবিলা করে জনগণের আন্দোলনকে সফল করেছে। তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক দলগুলো তাদের মতামত জনগণের সামনে তুলে ধরবে এবং জনগণই তাদের পছন্দমতো নেতৃত্ব বেছে নেবে। তারেক রহমান আরও যোগ করেন যে, আজকে যদি আমরা জনগণকে বাইরে রেখে নিজেদের মধ্যে কথা বলতে থাকি, তাহলে এক অরাজক পরিস্থিতি তৈরি হবে, যা দেশ ও জনগণের জন্য কাঙ্ক্ষিত নয়।

তারেক রহমান বলেন, বিএনপি প্রায় আড়াই বছর আগে ৩১ দফার মাধ্যমে জনগণের কাছে তাদের ভিশন তুলে ধরেছে। তিনি বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের সংস্কার কমিটির প্রসঙ্গ টেনে বলেন, প্রায় সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে। তারা বিভিন্ন বিষয়ে তাদের মতামত দিয়েছেন।

তিনি আরও বলেন, সেখানে যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারিনি, আসুন জনগণের উপর যদি বিশ্বাস রাখেন, জনগণের উপর যদি আস্থা রাখেন, তাহলে জনগণের উপর ছেড়ে দিন। তিনি বলেন, “দিনশেষে রাজনীতিতে আমাদের আস্থা, আমাদের বিশ্বাস বাংলাদেশের জনগণ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “বর্তমানে আল¬াহর রহমতে বিএনপি বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল। তিনি এর জন্য দেশের মানুষ এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা প্রত্যেকে এক একজন পোড়খাওয়া রাজনৈতিক কর্মী। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোথাও হয়তো কেউ কোনো কিছু করার চেষ্টা করছে।

যার মাধ্যমে জনগণের সেই প্রস্তাবিত গণতান্ত্রিক যে যাত্রা সেই যাত্রা ব্যাহত হতে পারে। তিনি সবাইকে সচেতন থাকার আহব্বান জানান এবং বলেন, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমাদের উপর দায়িত্ব যে গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিতে আমরা মোকাবেলা করব।

সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা যখন দীর্ঘ ১৫ বছর মরণপণ সংগ্রাম করে লড়াই করে একটি গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি এর মধ্যে আমাদের প্রায় দুই হাজার তরুণ কিশোর নেতাকর্মী প্রাণ দিয়েছে। আমাদের প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। তিনি বলেন, আজকে যখন সুযোগ সৃষ্টি হয়েছে অন্তর্র্বতী সরকারের অধীনে একটি নির্বাচন করার, ঠিক তখনই বাংলাদেশের সেই শত্রুরা যারা বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে সেই চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র করছে।

তিনি অন্তর্র্বতী সরকারের প্রধান ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন যে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে ফখরুল বলেন, ড. ইউনুস বলেছেন একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কোনো শক্তি নাই এখান থেকে (অনুষ্ঠিত নির্বাচন থেকে) তাকে সরাতে পারে।

মির্জা ফখরুল অন্য রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, যারা আজকে ভুল করছেন এই চিন্তা করে যে তারা বিঘ্ন করলে নির্বাচনকে বাধাগ্রস্ত করলে তারা উপকৃত হবেন। কিন্তু বাংলাদেশের মানুষ উপকৃত হবে না। তিনি নেতাকর্মীদের প্রতি আহবান জানান, আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি, আপনারা সব সময় সতর্ক থাকবেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনকে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়। সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পয়গাম আলীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। জেলার ৫ উপজেলা ও ৩ পৌরসভার মোট ৮০৮ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব বেছে নেন। ২০১৭ সালের পর এই প্রথম জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলামসহ জেলা পর্যায়ের নেতাকর্মীরা। ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নূর করিমের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 7 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 7 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 7 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 7 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 7 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 10 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক