মিরু হাসান || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
বগুড়া শহরে শতাব্দী ফিলিং স্টেশনের ম্যানেজারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে জেলার রংপুর রোডের দত্তবাড়ী এলাকায় অবস্থিত পাম্পের ক্যাশ কাউন্টারের ভেতরে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতের নাম ইকবাল হোসেন (২৪)। তিনি সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। প্রায় আড়াই বছর ধরে ফিলিং স্টেশনটিতে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। বগুড়ার শিববাটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
ঘটনার রাতে তার সঙ্গে ডিউটিতে ছিলেন নিশ্চিন্তপুর এলাকার রতন নামে এক যুবক। তিনি সেলসম্যান হিসেবে কর্মরত। ঘটনার পর থেকেই তিনি পলাতক।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মাদ জানান, রায়হান ইকবালের মরদেহ গলাকাটা অবস্থায় এখনও ঘটনাস্থলে রয়েছে। ঘটনা তদন্তে পিবিআই ও সিআইডি মাঠে কাজ করছে। হত্যার কারণ এখনো জানা যায়নি।।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||