ডাঃ নূরল হক || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৫৩ পূর্বাহ্ণ
দিনাজপুরের বিরামপুর থানায় ওসি মমতাজুল হককে বিষয়টি অবগত করার পর উক্ত ঘটনাস্থলে গিয়ে গাড়ি সহ পাঁচ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত হলেন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বকুল(৫০) বিরামপুর পৌরসভার শিমুল তুলি মহল্লার আবু হোসেন মোস্তফা কামাল (২৯) রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়াচর গ্রামের সাখাওয়াত হোসেন (৫২) নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার কামরুল হোসেন (৪১) এবং একই এলাকার মাসুদ রানা (৪২)।
ওসি মমতাজুল হক জানান, প্রাইভেট কার সহ ছিনতাইকারী চক্রের সাথে জড়িত আসামিদের দিনাজপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে।