হোম
নির্বাচিত কলাম

পঞ্চগড় জেলায় অব্যবস্থাপনা আর অনিয়মে অচল বোদা উপজেলা ডায়াবেটিক স্বাস্থ্যসেবা কেন্দ্র

আব্দুল্লাহ্ আল মামুন || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫ ৮:০১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলায় ২০১০ সালে যাত্রা শুরু করা বোদা উপজেলা ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্র কার্যত অচল হয়ে আছে। উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা। কিন্তু ১৪ বছর পেরিয়ে গেলেও কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হয়েছে উপজেলার মানুষ। চিকিৎসকের অনুপস্থিতি ও টেকনেশিয়ানের উদাসিনতা ও তদারকির অভাবে ডায়াবেটিক কেন্দ্রটি কার্যত অচল হয়ে পড়েছে।

একাধিকবার অর্থ বরাদ্দ দিয়েও সেবার মান উন্নয়ন করা যায়নি। প্রতিষ্ঠার লক্ষ্য ছিল সাশ্রয়ী চিকিৎসা সুবিধা দেওয়া। অথচ এখন প্রতিদিন গড়ে মাত্র ১ থেকে ৫ জন রোগী আসেন। কিছু মাসে সর্বোচ্চ ৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগড়কেন্দ্রে নিয়মিত কোনো ডাক্তার থাকেন না। প্যাথলজি টেকনিশিয়ান থাকলেও তিনি প্রায়শই অনুপস্থিত থাকেন। টেকনিশিয়ান যেন উপজেলার একজন উচ্চপদর্শ কর্মকর্তা। তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজের সভাপতি হয়ে সেসব তদারকি করে বেড়ান। তার জায়গায় প্যাথলজীক্যাল পরীক্ষার কাজে তিনি ব্যক্তিগতভাবে দুজন অদক্ষ লোক নিয়োগ দিয়েছেন। এতে চিকিৎসা সেবার মান নিয়ে রোগীদের আস্থাহীনতা তৈরি হয়েছে। কোন রোগী জরুরী অবস্থায় দেখা দিলেও সেখানে যাননা সেবা নিতে।

চিকিৎসা নিতে আসা স্থানীয় সোলেমান বলেন, আমরা ভেবেছিলাম কাছে হাসপাতাল আছে বলে সুবিধা পাবো। কিন্তু এখানে গেলে কোনো ডাক্তার পাওয়া যায় না। টেস্ট করাতে গেলেও বিশেষজ্ঞ নেই। তাই বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিক বা জেলা শহর অথবা বাইরের জেলায় যেতে হয়।

ফাহিম নামে আরেক রোগী বলেন, আমি সিবিসি (ঈইঈ) টেস্ট করতে এসেছিলাম। কিন্তু দায়িত্বপ্রাপ্ত টেকনিশিয়ান নিজে না এসে তার নিয়োগপ্রাপ্ত এক অদক্ষ নারী রক্ত নিলেন। নার্সিং বিষয়ে কিছু জানেন কি না জিজ্ঞাসা করলে তিনি কোনো উত্তর দিতে পারেননি। এটা রোগীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট নূর ইসলাম বাবু জানান, আমি প্যাথলজি টেকনিশিয়ানের দায়িত্বে আছি। এখানে যারা কাজ করছে তারা আমার কাছে শিখছে। তাদের বেতন ইউএনও স্যার দেন। তবে ডাক্তার না থাকায় রোগীর সংখ্যা কম। তবে অভিযোগ রয়েছে, নুর

ইসলাম বাবু উপজেলা পরিষদ কর্তৃক গৃহিত একাধিক প্রকল্পের চেয়ারম্যান হলেও অনেক প্রকল্পের সঙ্গে তার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে তার উপস্থিতি না থাকলেও তাকে প্রায়শই উপজেলা নির্বাহী

কর্মকর্তার আশপাশে দেখা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি উন্নয়ন প্রকল্পে তাকে সভাপতি করা হয়েছে। অথচ সে হাসপাতাল সংশ্লিষ্ট কোন ব্যক্তি নন। অভিযোগ রয়েছে প্রকল্পের টাকা হরিলুট করার জন্যই তাকে অবৈধভাবে প্রকল্প

সভাপতি করা হয়। নবাগত বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন আমি সদ্য যোগদান করেছি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 4 minutes আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 2 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 14 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 20 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 21 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 21 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক