হোম
অপরাধ

তাহিরপুরে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আমির হোসেন || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. আফজাল হোসেনের বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। দায়িত্ব পালনে তার অস্বচ্ছ আচরণে ক্ষুব্ধ হয়ে পড়েছেন উপকারভোগী ও সংশ্লিষ্টরা। গোসাইরহাট উপজেলা থেকে স্ট্যান্ড রিলিজ হয়ে সম্প্রতি তাহিরপুরে যোগদান করেন আফজাল হোসেন। তবে তার দায়িত্ব পালনের ধরন ও আচরণে অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ক্ষমতার দাপট দেখিয়ে তিনি অফিসের কার্যক্রম নিজের ইচ্ছামতো পরিচালনা করছেন। সহকর্মী ও উর্ধ্বতন কর্মকর্তাদের তিনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন বলেও অভিযোগ উঠেছে। সেখানে থাকাকালীনও তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠেছিল। নতুন কর্মস্থলে এসেও তিনি একই ধরণের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি জানিয়েছেন, তার আচরণে মনে হয় তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। কাকে কী বলতে হবে সে বিষয়ে তার কোন সচেতনতা নেই। তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন সবাই।

তারা মনে করেন, তাকে অন্যত্র বদলি করা ছাড়া আর কোনো সমাধান নেই। আফজাল হোসেন শুধু তাহিরপুর নয়, জেলার জগন্নাথপুর, দোয়ারাবাজার এবং জামালগঞ্জ উপজেলায়ও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এতে তার প্রভাব আরও বেড়ে গেছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। একাধিক উপজেলায় দায়িত্ব নেয়ার সুবাদে “অবৈধ আয়ের পথ” তার জন্য উন্মুক্ত হয়েছে বলেও তারা মনে করেন। সহকর্মীদের অভিযোগ, আফজাল হোসেন ক্ষমতার দাপট দেখিয়ে অফিসের যাবতীয় কার্যক্রম নিজের মতো করে পরিচালনা করছেন। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মানতে নারাজ তিনি। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের সঙ্গেও তার সম্পর্কের অবনতি ঘটেছে মাত্র সাত-আট মাসের মধ্যে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী বলেন, “তার আচরণে মনে হয় তিনি মানসিক ভারসাম্যহীন। কখন কাকে কী বলতে হয় সে বিষয়ে তার কোনো সচেতনতা নেই। তার কর্মকাণ্ডে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। তাদের মতে, তাকে বদলি ছাড়া আর কোনো সমাধান নেই।

অভিযোগ রয়েছে, ঢাকার কৃষি বাজার শাখার সোনালী ব্যাংকের নিজস্ব একাউন্টে সম্প্রতি তিনি মোটা অঙ্কের টাকা লেনদেন করেছেন। আর্থিক লেনদেনে রহস্য অনুসন্ধানে জানা গেছে, ঢাকার কৃষি বাজার শাখার সোনালী ব্যাংকের নিজস্ব একাউন্টে আফজাল হোসেন গত কয়েক মাসে উল্লেখযোগ্য অঙ্কের টাকা লেনদেন করেছেন।

তার নিজ একাউন্ট নং-৪৪৪৬১০১০০৬৩৬৩ তে চলতি বছরের, ২ জুন জমা দিয়েছেন ৬২ হাজার টাকা৷ ২৩ এপ্রিল জমা দিয়েছেন ৭৫ হাজার টাকা৷ ১৫ জুন জমা দিয়েছেন ৬৫ হাজার টাকা৷ প্রশ্ন উঠেছে, এত টাকা তিনি কোথা থেকে পেলেন? সরকারি কর্মকর্তা হিসেবে তার বেতন-ভাতা দিয়ে এ ধরনের মোটা অঙ্কের টাকা জমা দেওয়া সম্ভব নয়। সংশ্লিষ্টরা ধারণা করছেন, অবৈধ আয়ের উৎস থেকেই এ অর্থ এসেছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, আফজাল হোসেন অত্যন্ত কৌশলীভাবে দুর্নীতির পথ বেছে নিয়েছেন। তিনি জেলার একাধিক উপজেলায় দায়িত্ব গ্রহণ করে অবৈধ পথে অর্থ উপার্জনের সুযোগ নিয়েছেন। “ধরি মাছ না ছুঁই পানি কায়দায় তিনি কাজ করেন। সরাসরি হাত না লাগিয়েও নানা উপায়ে নিজের স্বার্থসিদ্ধি করছেন।

অনিয়ম দূর্নীতি বিষয়ে মোবাইল ফোনে বক্তব্য জানতে চাইলে তাহিরপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা আফজাল হোসেনে গাড়িতে আছি বলে ফোন বন্ধ করে ফেলেন৷ একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাহিরপুরসহ জেলার একাধিক উপজেলায় দায়িত্ব পালনকারী এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ভুক্তভোগী ও সংশ্লিষ্টরা মনে করছেন, তার অব্যাহত স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির কারণে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাই তার বিরুদ্ধে দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 11 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 12 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 16 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 17 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক