গোলাম রববানী || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁও হরিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায়, ১৮-৮-২০২৫ ইং তারিখে মাদ্রাসাতুল হামদ আল ইসলামিয়া মাদ্রাসায় বৃক্ষ রোপণ করা হয়।
আয়োজনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হরিপুর, এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বিকাশ চন্দ্র বর্ম্মণ, সম্মানিত অতিথি কৃষিবিদ জনাব মো, সিকান্দার আলী, সাবেক অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চল, রংপুর, উপজেলা কৃষি অফিসার মো,রুবেল হোসেন, ৫ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো,রফিকুল ইসলাম,ও ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আহসান হাবীব চৌধুরী, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব, মানষ চন্দ্র রায়,কৃষি সম্প্রসারণ অফিসার জনার মো,মশিউর রহমান, মোসলেম উদ্দিন সরকারি কলেজে অধ্যক্ষ মো,সৈয়দুর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো, মাজেদুর রহমান, সহ মাদ্রাসার পরিচালনা কমিটি, অভিভাবকবৃন্দগণ।
মাদ্রাসা সভাপতি মহোদয়, মাদ্রাসা সমস্যা ও এলাকার সমস্যা গুলো তুলে ধরেন।প্রধান অতিথি মাদ্রাসার মাঠ ঘুরে ঘুরে দেখেন এবং ছাত্রদের কথা মনোযোগ সহকারে শ্রবন করেন। এলাকার সমস্যা সমস্যা গুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।