টাঙ্গাইল || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ
টাঙ্গাইল জেলা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এলাকায় ৭ জুলাই বেলা ২ টা ২০ মিনিটের সময় এক গোপন সংবাদের ভিত্তিতে এক দালাল চক্রকে যৌথবাহিনী আটক করেছে। জানা গেছে, দীর্ঘ দিন ধরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রোগীদের বিভিন্ন কায়দায় জিম্মি করার অভিযোগের সুত্র ধরে যৌথবাহিনী অভিযান চালায়।
এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুন নাঈম বিনতে আজিজ। এছাড়াও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ফারুকের নেতৃীত্বে ২৪ ইবি ব্যাটালিয়ান এর একটি টহল দল অভিযান পরিচালনা করেন। উল্লেখ্য এ দালাল চক্রটি দীর্ঘদিন ধরে টাঙ্গাইল জেলা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এলাকায় রোগীদের হয়রানি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও মেডিকেল কলেজ হাসপাতালে রোগী না নিয়ে বাহিরে ক্লিনিকে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
এমনকি দালাল চক্রটি বাহিরের ক্লিনিকের সাথে চুক্তি সাপেক্ষে রোগী পাঠিয়ে তাদের কাছে কমিশন নেয়ার ও একাধিক অভিযোগও রয়েছে। এ চক্রটির মধ্যে যারা আটক হলেন,এরা হল-১। খোকন হোসেন (২৫) জেল ৩ দিন জরিমানা ৫ হাজার টাকা পিতা: সোনউল্লাহ, গ্রাম: ভালুকান্দি থানা ও জেলা :টাঙ্গাইল
২। জাহিদুল ইসলাম (২২) জেল ২ দিন জরিমানা ৩ হাজার টাকা জরিমানা। পিতা: আমিনুল ইসলাম
গ্রাম: গালা, থানা ও জেলা: টাঙ্গাইল। ৩। জাহিদ হোসেন (২৩) জেল ২ দিন জরিমানা ৩ হাজার টাকা। পিতা: নজরুল গ্রাম সল্লা, থানা: কালিহাতী, জেলা: টাঙ্গাইল। ৪। মাসুদ রানা (২৭) জেল ৩ দিন জরিমানা ৫ হাজার টাকা পিতা: আজিজুল হক গ্রামঃ চৌধুরী মালঞ্চ, থানা ও জেলা :টাঙ্গাইল।
৫। আনিস মিয়া (২২বছর) জেল ৭ দিন জরিমানা ৫ শত টাকা পিতা: কুদ্দুস মিয়া, গ্রাম: সারটিয়া, থানা ও জেলা: টাঙ্গাইল এ বিষয়ে জেলা সদর থানা অফিসার ইনচার্জ ও হস্তান্তর গ্রহণকারীঃ বিপি ৮০০১০৮২৯৭৬ এ এস আই আলমগীর হোসেন বলেন, উক্ত আসামীদের ম্যাজিস্ট্রেট কর্তৃক জরিমানাসহ টাঙ্গাইল জেলা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করার কথা জানান।