হরিপুর || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ
আমিষেই শক্তি, আমিষেই মুক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদ দপ্তরের এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হরিপুর ঠাকুরগাঁও এর আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে আর্থ- সামাজিক ও জীবন মানোন্নোয়নের লক্ষ্যে সমম্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ৬ (ছয়)টি বকনা বাছুর ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় হরিপুর হতে দুপুরে ছয়টি ইউনিয়নের ৬ জন সুফল ভোগীদেরকে ১০০ কেজি ওজনের একটি বকনা বাছুর ও ৪ বস্তা=১০০ কেজি দানাদার খাদ্য বিতরণ করা হয়েছে। সুফলভোগীরা হলেন ১নং গেদুরা ইউপি থেকে শ্রী সুজন মুরমু ২নং আমগাঁও ইউপি থেকে শ্যামলি হেমরম ৩নং বকুয়া ইউপি থেকে ফুলমনি মুরমু ৪নং ডাঙ্গীপাড়া ইউপি থেকে হেমন্ত সরেন ৫নং হরিপুর ইউপিথেকে শ্রী লিটন মুরমু ও ৬নং ভাতুরিয়া ইউপি থেকে বিমল।
বকনা বাছুর গরু বিতরণকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোহাগ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্ম্মণ আরোও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মফিজুল ইসলাম,সমবায় অফিসার সোহানুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রায়হানুল হক মিয়া ও ৫ নং হরিপুর সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||