হোম
নির্বাচিত কলাম

তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ জন চিকিৎসকের পদ শূণ্য জনবলের অভাবে চিকিৎসা সেবা ব্যাহত

সোহরাব আলী || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ২৩জন গুরুত্বপূর্ণ চিকিৎসকের পদশূণ্য। জনবলের অভাবে জনসাধারণের চিকিৎসাসেবা ব্যাহত হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্যানুযায়ী হাসপাতালটি ২০০৫ সালে ৩১ শর্যা থেকে ৫০ শর্যায় উন্নীত করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, জুনিয়র কনসালটেন্ট ও সহকারী সার্জনসহ ২৮জনের পদ বিদ্যমান। কিন্তু আবাসিক মেডিকেল অফিসার সহ ২৩ জন চিকিৎসকের পদশূণ্য। হাসপাতালে চিকিৎসকদের গুরুত্বপুর্ণ শূণ্যপদগুলো হলো-আবাসিক মেডিকেল অফিসার-১জন, জুনিয়র কনসালটেন্ট (ইএনটি), জুনিয়র কনসালটেন্ট (সার্জারী), জুনিয়র কনসালটেন্ট (চুক্ষু), জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন), জুনিয়র কনসালটেন্ট (অর্থো), জুনিয়র কনসালটেন্ট (কার্ডিও), জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া), জুনিয়র কনসালটেন্ট (শিশু), জুনিয়র কনসালটেন্ট (যৌন ও চর্ম), সহকারী সার্জন (আইএমও), সহকারী সার্জন(ইএমও), সহকারী সার্জন (প্যাথোলোজী), সহকারী সার্জন (এনেসথেসিয়া), এমও (হোমিও/আর্য়ুবেদিক)।

সীমান্তবর্তী দেশের সর্ব উত্তরের তেঁতুলিয়া উপজেলার প্রায় দেড় লক্ষাধিক জনসাধারণের চিকিৎসার একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন গড়ে বহিঃর্বিভাগে প্রায় ৪ শতাধিক রোগী এবং জরুরীবিভাগে ৫০ থেকে ১০০জন রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। জরুরীবিভাগে আসা রোগীর মধ্যে ২৫ থেকে ৩০জন আন্তঃবিভাগে ভর্তি থেকে চিকিৎসাসেবা নিয়ে থাকেন। হাসপাতালে বেশি ভাগ চিকিৎসকের পদ শূণ্য থাকায় স্বল্পসংখ্যা জনবল দিলে বিপুল সংখ্যাক জনসাধারণকে চিকিসেবা প্রদান করতে হিমসীম খাচ্ছে কর্তৃপক্ষ।

এছাড়া হাসপাতালে কোন শিশু চিকিৎসক না থাকায় মা ও শিশু রোগীদের সঠিক চিকিৎসা সেবা নিতে প্রায় ৪০ কিঃমিঃ দূরে আধুনিক সদর হাসপাতাল পঞ্চগড় বা ৭৫ কিঃ মিঃ দূরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়। একইভাবে উপ-স্বাস্থ্য কেন্দ্র তিরনইহাট, কালান্দিগঞ্জ ও ভজনপুরে মেডিকেল অফিসার (এমবিবিএস) নাই। উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কোন চিকিৎসক না থাকায় সাধারণ মানুষ মৌলমানবিক অধিকারগুলোর মধ্যে অন্যতম চিকিৎসা সেবা পেতে বঞ্চিত হচ্ছে। তেঁতুলিয়া উপজেলার সচেতন মহলের দাবী দেশের সর্ব উত্তরের পঞ্চগড় জেলার পর্যটন শিল্পখ্যাত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী ভিত্তিতে গুরুত্বপূর্ণ চিকিৎসকের শূণ্যপদগুলোতে মেডিকেল অফিসার নিয়োগ দিয়ে জনসাধারণের চিকিৎসাসেবা নিশ্চিত করা হোক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ এ এস এম রুহুল আমিন বলেন, হাসপাতালের বিপুল সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসারের পদ শূণ্য থাকায় স্বল্পজনবল দিয়ে হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে হিমসীম খেতে হচ্ছে। এছাড়া প্রয়োজনীয় মেডিকেল অফিসার না থাকায় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে হাসপাতালের বহিঃবিভাগে যথাসাধ্য সেবা প্রদান করা।

কিন্তু তেঁতুলিয়া সম্ভাবনাময় একটি পর্যটন এলাকা হওয়ায় দেশি-বিদেশী লোকজন এখানে এসে অসুস্থ হলে তারাও হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এমতাবস্থায় হাসপাতালের গুরুত্বপূর্ণ চিকিৎসকের শূণ্যপদগুলো পুরণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চাহিদাপত্র দেয়া হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 7 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 16 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 16 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 21 hours আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক