শামসুল আলম || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ আগস্ট, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ
দিনাজপুরের বোচাগঞ্জে ৩১ জুলাই বৃহস্পতিবার মরহুম এএফএম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদের উদ্দ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান প্রদান করা হয়েছে।
বিকাল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে দিনাজপুর জেলা জজ কোর্টের পিপি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সেতাবগঞ্জ কলেজের সাবেক ভিপি মোঃ সফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ বিভাগের ভারপ্রাপ্ত ডিন সহকারী অধ্যাপক আবু সাঈফ মুনতাকিমুল বারী চৌধুরী প্রমুখ।
এ সভায় অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মরহুম এএফএম রিয়াজুল হক চৌধুরীর যোষ্ঠ পুত্র দিনাজপুর-২ বিরল বোচাগঞ্জ আসন হতে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, আমার পিতা মরহুম এএফএম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদের পক্ষ থেকে আমরা একটি ছোট উদ্দ্যোগে নিয়েছি।
এএলাকার যে সমস্ত গর্বিত সন্তানেরা এসএসসি পরীক্ষায় কৃতিত্বে সঙ্গে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে তাদেরকে ছোট একটি সম্মানোনা দেয়ার জন্য। ছাত্র-ছাত্রী ভাই ও বোনেরা তোমরা তোমাদের শিক্ষা জীবনকে সুন্দর করছো, তার পুরস্কার হিসেবে তোমরা জিপিএ-৫ পেয়েছ। আগামী পরীক্ষাগুলোতে আরো ভাল রেজাল্ট করে আমাদের এলাকার মুখ উজ্জ্বল করবে, এ আশা তোমাদের কাছে করছি।
এছাড়াও সভায় উপজেলা শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান ওয়াক্কাস কাঞ্চন, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সাত্তার, শিক্ষক, সমাজ সেবী ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন। আলোচনা শেষে উপজেলার ১৭০ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবধনা প্রদান করা হয়।