মোক্তারুজ্জামান মোক্তার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে জেলা শিক্ষা অফিস, ও পার্বতীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আজ ২৮ জুলাই উপজেলা পরিষদ হলরুমে বিকেল ৪ টায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি উদ্যোগে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২/২২২৩ শিক্ষা বর্ষের ছাত্র/ছাত্রীদের মাঝে ক্রেষ্ট ও পুরুস্কার প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, জেলা শিক্ষা অফিসার, খন্দকার আলাউদ্দীন আজাদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নজরুল ইসলাম মনিটরিং অফিসার-১, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন উইং, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা। আরও উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মিরাজুল ইসলাম প্রমূখ। এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।