হোম
আইন-বিচার

পার্বতীপুরে স্বামীর প্রতারণার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোক্তারজ্জামান মোক্তার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুরে স্বামীর বিরুদ্ধে রেলওয়ে পজেশনকৃত জমি বে-দখল দেয়ার চেষ্টায় আজ ১৯ জুলাই দুপুর ১ টায় রহমত নগর কলোনির দোকান ঘরে স্ত্রী জিনিয়া সংবাদ সম্মেলন করেছে । জানা গেছে পার্বতীপুর পৌরসভার রহমতনগর মহল্লার ইসমাইল হোসেনর কন্যা জিনিয়া আক্তার।

তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, আমি একজন স্বামী পরিত্যক্তা অসহায় নারী। আমার একটি বিবাহ উপযুক্ত মেয়ে ও একটি শিশু পুত্র রয়েছে। গত ০১/০৭/২০২৪ সালে আমার স্বামী বুলবুল আহম্মেদের সাথে আমার বিবাহ বিচ্ছেদ হয়। বুলবুল আহম্মেদ গত দেড় বছর যাবত তিনি আমার সন্তান সন্ততিদেরকে কোন ভরন পোষণ দিচ্ছে না। বুলবুল আহম্মেদের সাথে সম্পর্ক থাকাকালীন সময়ে রেলওয়ের দাগের ০৫ শতক পতিত কৃষি জমি হিসাবে আমার নামে পোজেশন ডিট করে দেন। আমি নিরূপায় হয়ে বর্তমানে ওই জমিতে কারুপন্য ও খড়ির দোকান দিয়ে কোন রকমে উপার্জন করে দুই সন্তান কে নিয়ে জীবিকা নির্বাহ করছি। কিন্তু বুলবুল আহম্মেদ আমার একমাত্র সম্বল এই জমিটি জবর দখল করতে নানা রকম ষড়যন্ত্র ও ফন্দিফিকির করছে।

অজ্ঞাত সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে আমার দোকানঘর ভাংচুর ও মালামাল লুটপাট ও প্রান নাশের হুমকি দিচ্ছে। বুলবুল আহম্মেদ একজন অর্থলোভী, দূর্দান্ত প্রকৃতির প্রতারক। আমার ভাইয়ের কাছ থেকে ২ লাখ টাকা কর্জ নিয়ে সে রেলওয়ের চাকুরী নেয়। সেই অর্থ এখনও ফেরত দেয়নি। অন্য নারীকে নিয়ে সে এখন সংসার জীবন শুরু করেছে । আমাকে ও তার ঔরষজাত দুই সন্তানকে সে সর্বশান্ত করে পথে বসিয়েছে । আইনত তার সন্তানদের ভরন পোষন দেয়ার আইনী বাধ্যবাধকতা থাকলেও সে এর কোন তোয়াক্কাই করছেনা। উল্টো আমার বর্তমানের একমাত্র জীবিকা নির্বাহের অবলম্বন রেলওয়ের এই পতিত জমিটি কেড়ে নিতে উদ্যত হয়েছে। আমি আপনাদের মাধ্যমে মাননীয় রেলওয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করছি।

আমি একজন অবসরপ্রাপ্ত রেল কর্মচারীর কন্যা। আমার ভোগ দখলে থাকা রেলওয়ের এই ০৫ শতক কৃষি জমিটি আমাকে সহজ সর্তে লীজ দিয়ে আমার দুই সন্তান সন্ততিদের জীবিকা নির্বাহের পথ সুগম করার আহবান জানান। এ বিষয়ে তার স্বামী বুলবুল আহম্মেদ বলেন, আমার নামে জমির লিজ আছে আমি আইনগত ভাবে মালিক এবং তা দখল করব বলে জানায়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 11 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 16 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 4 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 4 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 6 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »