হোম
অপরাধ

তাহিরপুরের রক্তি নদীতে নৌকা ও হাউজ বোড থেকে ছাত্রলীগ নেতার চাঁদাবাজির অভিযোগ

আমির হোসেন || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুরের রক্তি নদীতে চলতি পথে এবং আনোয়ারপুর বাজারের আশপাশে অবস্থা করা হাউজবোড ও বিভিন্ন নৌকা থেকে বালিজুড়ী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও ডেভিল হান্টের আসামি ছাত্রলীগ নেতা আবিদ হাসান রনির(২০) এর নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে চাঁদা উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে।

ছাত্রলীগ নেতা রনি উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের বিএনপি নেতা ও আনোয়ারপুর বাজার কমিটির সভাপতি রতি মিয়ার ছেলে। গত ১৭ জুলাই সরেজমিনে আনোয়ারপুর বাজার এলাকায় গেলে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ করে জানান, বিগত আওয়ামীলীগ সরকারের আমল ছাত্রলীগ নেতা রনির নেতৃত্বে স্থানীয় একটি চাঁদাবাজ গ্রুপ ছাত্রলীগের প্রভাব কাটিয়ে উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর বাজার ঘাট ও এর আশপাশে রক্তি নদীতে রাখা হাউজবোড ও বিভিন্ন নৌকা থেকে ৫০০ থেকে ১ হাজার, দেড় হাজারসহ বিভিন্ন হারে টাকা জোরপূর্বক চাঁদাবাজি করছে ওই চক্রটি।

কিন্তু বিগত ৫ আগষ্টে আওয়ামী লীগ সরকার পতনের পর ডেবিল হান্টে ছাত্রলীগ নেতা রনি তিন মাস জেল খেটটার সুবাদে কিছুদিন রনি ও তার লোকজনের চাঁদাবাজি বন্ধ থাকলেও জেল থেকে বেড়িয়ে আসার পর থেকে আরও বেপরোয়া হয়ে উঠে রনি ও লোকজন। এলাকার বাবা এলাকার প্রভাবশালী বিএনপি নেতা হওয়ায় তাদের ভয়ে কেউই মুখ খোলতে সাহস করছে না। কেউ তাদের বিরুদ্ধে কথা বললেই চলে হামলা মামলা আর হুমকি ধামকি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় এলাকাবাসীর ও হাউস বোডের মাঝি অভিযোগ করে এই প্রতিবেদককে জানান, ভাই তার বাপ এলাকার প্রভাবশালী লোক।

আমাদের নাম কইলে আমরা আর বাজারে (আনোয়ারপুর বাজার) আইতা পারতাম না। আমাদের মারধর করবে। বিভিন্নভাবে অত্যাচার করবে। কি কইতাম ভাই! ছেলে ছাত্রলীগ নেতা বাপ বিএনপি নেতা। আওয়ামী লীগ না থাকলেও এখনতো বিএনপি আছে। তাই রনি তার বাপ বিএনপি নেতা রতি মিয়ার উপর ভর করে এখন আরও বেপরোয়াভাবে নির্বিঘ্নে চাদাঁবাজি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীদের।

‎খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলার গুরুত্বপূর্ণ নদী রক্তি। এই নদী পথে দেশের বিভিন্ন প্রান্তে বালু,পাথর সহ বিভিন্ন মালামাল পরিবহন করা হয়। এছাড়া পর্যটকবাহী হাউজবোড চলাচল করে এবং রাত্রিযাপন করে আনোয়ারপুর বাজার এলাকায়। এসব চলাচলকারী নৌকা ও আনোয়ার বাজারের আশপাশে অবস্থান করা হাউজ বোট থেকে প্রতিদিন বিভিন্ন হারে চাঁদা উত্তোলন করেছে রনি ও তার লোকজন।

প্রতিটি হাউজবোড থেকে ১ হাজার থেকে দেড় হাজার টাকা উত্তোলন করে। না দিলে রাতে অবস্থান করলে ক্ষতি করাসহ নানান ভাবে হুমকি দেয়। এছাড়াও নদী পথে চলাচলকারী নৌকা থেকে জোড় করে টাকা উত্তোলন ও করছে ছাত্রলীগ নেতা রনি সহ আরও দুটি চাঁদাবাজ চক্রটি। এছাড়াও প্রতিটি নৌকা থেকে বিভিন্ন হারে টাকা উত্তোলন করছে রনি সহ আরও দুটি চাঁদাবাজ চক্র।

‎নাম প্রকাশে অনিচ্ছুক হাউজবোড মালিক ও চালকগন জানান,টাকা না দিলে আমাদের মারপিট করে,নানা ভাবে হমকি দেয় আবিদ হাসান রনি ও তার দলবল। নিজেদের নিরাপত্তার কথা ভেবে আর যেহেতু এখানে থাকতে হবে তাই বাধ্য হয়ে তাকে তার চাহিদা মত টাকা দেই। কোনো নৌকা থেকে ৫ শত কোনটি থেকে আরও বেশি টাকা দিতে হয় রনিকে। কিসের টাকা বললে রনি ও তার লোকজন আমাদের মারধর করে। এই নদী দিয়ে চলাচল করলে বা আনোয়ারপুর এলাকায় নৌকা লাগালেই নাকি তাকে টাকা দিতে হবে।

‎চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা আবিদ হাসান রনির বলেন, ভাই আমি ছাত্রলীগ করার কারণে এলাকার লোকজন আমার নামে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ করছে। আমি কিছুদিন হয় ৩ মাস জেল খেটে আইছি। আমি কোন চাঁদাবাজির সাথে জড়িত না। এলাকার কিছু বখাটে ছেলে আছে তার এই এলাকায় থাকা হাউস বোর্ড ও নৌকা থেকে চাঁদা নিচ্ছে নিকই। আমাকে ফাঁসানোর জন্য এবং আমার বাবা বিএনপি করায় তার সুনাম নষ্ট করার জন্য ওই চাঁদাবাজ চক্রটি চাঁদা নেয়ার সময় আমার নাম বলে এবং নাম্বার চাইলে আমার নাম্বার দিয়ে আসে। রাতে এখানে থাকা কিছু হাউস বোর্ডে আমি কারেন্টের ব্যবস্থা করে দিছি। তাই তারা আমারে কারেন্টের বিল হিসেবে টাকা দেয়। আমি চাঁদাবাড়ির সাথে জড়িত না।

‎এ বিষয়ে আবিদ হাসান রনির পিতা রতি মিয়া বলেন, আমার ছেলে চাঁদাবাজির সাথে জড়িত না। ছাত্রলীগ করার আমার ছেলে জেল খেটে আইছে মাত্র কয়েকদিন হয়। আর হাউস বোর্ড থেকে টাকা নেয়া বিষয়টি হল, কিছু হাউস নদী পূর্ব পাড়ে থাকতো। আমি বাজারের সভাপতি হওয়ায় বাজারের স্বার্থে কিছু নৌকা পশ্চিম পাড়ে আনি। এবং তাদের কারেন্টের ব্যবস্থা করে দেই। এবং তারে বলে দেই ওই নৌকা গুলো দেখাশোনা করতে। যাতে কোন লোক তাদের হয়রানি না করতে পারে। এবং তারা যাওয়ার সময় তাদের ব্যবহার করা কারেন্টের বিল হিসেবে টাকা দিয়ে যায়। ওই কারেন্টের বিলের টাকা আমার ছেলে রাখে। আমার প্রতিপক্ষ আমার এবং আমার ছেলের সুনাম নষ্ট করার জন্য মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করছে।

‎এবিষয়ে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। চাঁদাবাজ যেই হউক এর সত্যতা ফেলে কোনো ছাড় দেয়া হবে না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 16 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 21 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 3 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 4 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 4 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 6 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 6 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »