রফিকুল ইসলাম জিলু || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৫ ৩:৫২ পূর্বাহ্ণ
সাভারে পরকীয়ায় বাঁধা ও যৌতুক না দেওয়ায় কারনে মোসাঃ রত্না আক্তারকে (২৭) মারধরের অভিযোগ ওঠেছে তার স্বামী তাজনিম আলমের (৩১) বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে প্রতিবেদককে এ তথ্য জানান ভুক্তভোগী গৃহবধূ রাখা আক্তার।
ভুক্তভোগী গৃহবধূ রত্না আক্তার ফরিদপুর জেলার সদর থানার নীরদিন মোল্ল্যার দ্বাদী গ্রামের জালার উদ্দিনের মেয়ে। অভিযুক্ত মোঃ তাজনিম আলম রংপুর জেলার মিঠাপুকুর থানার পাকুরিয়া গ্রামের আব্দুল লতির মিয়ার ছেলে। তারা সাভারের কাঠগড়া এলাকায় বসবাস করে।
ভুক্তভোগী গৃহবধূ রত্না আক্তার বলেন, আমার স্বামী অন্য মেয়েদের প্রতি আসক্ত তাই কয়েকদিন পরে পরেই যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতো । আমি যৌতুক দিতে অপারগতা শিকার করলে অথবা কিছু বললেই সে আমাকে মারধর করে। এছাড়াও সে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে। শনিবার (১২ জুলাই) রাতে আমার স্বামী আমাকে মাথা ও শরিলের বিভিন্ন স্থানে বেধর মারধর করেন।
পরে স্থানীয়রা আমাকে চিকিৎসার জন্য উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসে। আমি প্রশাসনের কাছে বিচার চাই বলে জানান তিনি। এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোনটি রিসিভ করেনি।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||