হোম
আইন-বিচার

গাইবান্ধায় নিয়োগ জালিয়াতি প্রমাণের আড়াই বছরেও ৪ শিক্ষক বহাল তবিয়তে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫ ২:১০ অপরাহ্ণ

ফাইল ছবি

মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষক/শিক্ষিকার বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ার দীর্ঘ আড়াই বছর পার হলেও রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে অভিযুক্তরা বহাল তবিয়তে সরকারি চাকরি করে যাচ্ছেন।

সূত্র জানায়, ২০২৩ সালের ২৪ জানুয়ারি জনৈক সাংবাদিক গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর উত্তরপাড়া কমিউনিটি বিদ্যালয় (বর্তমানে সরকারিকৃত) এর শিক্ষক ফরহাদ হোসেন, জান্নাতুল ফেরদৌসী এবং বৌলেরপাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় (বর্তমানে সরকারিকৃত) এর সহকারী শিক্ষিকা মোছাঃ সাথী আক্তার ও শাহানারা খাতুনের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির অভিযোগ এনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদন করেন।অভিযোগের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেন। তদন্তে জানা যায়, স্বাক্ষর ও সীল যাচাইয়ে অনিয়ম, একই ব্যক্তির দ্বৈত স্বাক্ষর, ঠিকানা ও নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত লঙ্ঘনসহ নানা জালিয়াতির প্রমাণ পাওয়া যায়।

বিশেষ করে, সহকারী শিক্ষিকা মোছাঃ সাথী আক্তারের সার্ভিস বুক ও তথ্য ফরমে এলোমেলো স্বাক্ষর ও সীল দেখা যায়, যা অফিসিয়াল নথির সাথে মেলেনি। অন্যদিকে শাহানারা খাতুন গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা হয়েও গাইবান্ধা সদর উপজেলার প্রার্থী হিসেবে নিয়োগ পেয়েছেন, যা নিয়োগ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

তদন্তে আরও উল্লেখ করা হয়, তৎকালীন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ২০১৫ সালে যে সংযুক্তি আদেশ জারি করেন, তাতেও উপজেলা শিক্ষা অফিসার, পরিসংখ্যান কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষরে ভিন্নতা লক্ষ্য করা গেছে, যা জালিয়াতির সন্দেহকে আরও প্রবল করে।

চূড়ান্ত ব্যবস্থা নেই, রহস্যজনক নীরবতা তদন্তে নিয়োগ জালিয়াতি সনাক্ত হলেও দীর্ঘ আড়াই বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে সচেতন মহল প্রশ্ন তুলেছেন – “তদন্তের পরও কেন অভিযুক্তরা বহাল তবিয়তে রয়েছেন? প্রশাসনের নীরবতা কার স্বার্থে?

তারা জরুরি ভিত্তিতে উক্ত চার শিক্ষক/শিক্ষিকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 5 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 5 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 5 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 6 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 6 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 17 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক