admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ জুন, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের সাংবাদিক মজিবর রহমান শেখ (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন।বিভিন্ন পত্রিকায় ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে কাজ করে আস ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, আত্তীয়-সজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।সাংবাদিক মজিবরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুক্ত কলম পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর আলী, সভাপতি লুৎফর রহমান মিঠু। এছাড়াও শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও।
তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর উচ্চ বিদ্যালয় মাঠে। পরে মরদেহ নেওয়া হয় তার নিজ গ্রাম বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বাদমেছিল গ্রামে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||