হোম
অপরাধ

আদমদীঘিতে বস্তা পাল্টিয়ে সরকারি চাল পাচার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ মে, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারি চাল পাচারের অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১২ টায় উপজেলার নশরতপুর খাড়িয়াকান্দি রাস্তার মোড় গোফ্ফারের দোকান ও গোডাউনে এই ভিডব্লিউবির ৮ টন চাল পাচারের দৃশ্য দেখা যায়।

তবে জিজ্ঞেসাবাদে ব্যবসায়ীরা দাবী করেন চালগুলো মিলারদের থেকে নিয়েছেন। এদিকে প্রশাসন বলছেন সরকারি মোড়ক বস্তার গায়ে না থাকায় আইনগত পদক্ষেপ নিতে তাদের বাঁধা রয়েছে। এমন ভিন্ন মন্তব্যে গ্যাঁড়াকলে সচেতন এলাকাবাসী। এই ঘটনার পর থেকে প্রশাসনের নামে ব্যাপক সমালোচনা শুরু হয়।

জানা যায়, উপজেলার চাঁপাপুর বাজারে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় প্রতিমাসে দরিদ্রদের মাঝে ৩০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ করা হয়। বিতরণের পর সুবিধাভোগীদের থেকে প্রথমে আনোয়ার হোসেন নামের এক ফড়িয়া ব্যবসায়ী চালগুলো ক্রয় করেন। এরপর সরকারি বস্তা পরিবর্তন করে পাচারের উদ্দেশ্যে অন্য বস্তায় চালগুলো রাখেন। পরে ক্রয়কৃত চাল আনোয়ারের থেকে নশরতপুরের আব্দুল গোফ্ফার নামের আরেক ব্যবসায়ী কিনে নিয়ে ওই গ্রামের একটি জায়গায় এই ৮টন ভিডব্লিউবিএর চালগুলো লুকিয়ে রাখেন।

বিষয়টি নিয়ে গ্রামে জানাজানি হলে পরে বুধবার সকালে চাঁপাপুর থেকে নশরতপুর আব্দুল গোফ্ফার তার নিজ দোকান ও গোডাউনে নিয়ে আসেন। এসময় স্থানীয় লোকজন ও গণমাধ্যম কর্মীরা চালগুলোর বিষয়ে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে তখন চালের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা এবং সে চালগুলো আনোয়ারের থেকে ক্রয় করেছেন বলে স্বীকারোক্তি দেন গোফ্ফার। ঘটনাস্থলে আস্তে আস্তে লোকজন জমা হতে শুরু করলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হলে তিনি চালের বস্তায় সরকারি মোড়ক না থাকায় আইনগত পদক্ষেপ নিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেয়। এরপর যাচাইয়ের জন্য ওই ঘটনাস্থলে পুলিশ ও নশরতপুর চেয়ারম্যানকে দেখতে বলেন তিনি। যার ঘটনার একদিন অতিবাহিত হলেও এখনো কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে জানান সচেতন এলাকাবাসী। ফলে প্রশাসনের এমন নিরবতা ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, ভিডব্লিউবি এর চাল বিতরণের সময় সুবিধাভোগীদের থেকে চালগুলো ক্রয় করে নেন। এরপর সরকারি বস্তা পরিবর্তন করে সাধারণ একটি বস্তাতে চাল ভর্তি করেন। পরে চালগুলো একটি গোপন জায়গায় লুকিয়ে রাখে। রাতে জানাজানি হলে সকালে চালগুলো সরিয়ে নেয়ার চেষ্টা চলে।

এ বিষয়ে ব্যবসায়ী আব্দুল গোফ্ফার জানান, আমি আনোয়ারের কাছে থেকে চালগুলো ক্রয় করে আমার দোকান ও গোডাউনে এনেছি। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা জানান, ঘটনাস্থলে পুলিশ ও ইউপি চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 18 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 20 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 23 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 24 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক