হোম
নির্বাচিত কলাম

শাহরিন ইসলাম তুহিনের ডোমারে গণসংবর্ধনা ও জনসমাবেশ অনুষ্ঠিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ মে, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ

ফাইল ছবি

মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার প্রতিনিধিঃ দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরে নিজ জন্মভূমিতে পদার্পনের পাশাপাশি স্বদেশ প্রত্যাবর্তন ও কারামুক্তি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাত ভাই উন্নয়ন,অগ্রগতি, সম্প্রীতির দূত প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের গণসংবর্ধনা ও জনসমাবেশ ডোমারে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৭ই মে বিকেল সাড়ে পাঁচ টায় উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার নেতাকর্মীদের জনসমাগমের মধ্যে দিয়ে এই গণসংবর্ধনা ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত গণসংবর্ধনা ও জনসমাবেশকে ঘিরে মাঠের পুরো এলাকা জুড়ে দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, পুরো মাঠটি জনসমাগমে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে।

উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে গণসংবর্ধনা ও জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত প্রধান অতিথি নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের সাবেক সংসদ ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আ,খ, ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, ডোমার পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু প্রমুখ।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সহ-সভাপতি আবু সাদেক হোসেন চৌধুরী লুলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক রায়হানুল হক প্রধান ইউসুফ।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বৈষম্যমূলক আচরণের মাধ্যমে সাম্য কেড়ে নিয়েছে, মানবিক মর্যাদা ও অধিকার হরণ করেছে।এছাড়া দেশের মানুষকে সামাজিক সুবিচার থেকে বঞ্চিত করেছে। বিএনপি সহ সকল বিরোধী দলের দীর্ঘ ১৬ বছরের আন্দোলনে শতশত প্রাণের বিনিময়ে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট রেজিমকে বিদায় দিয়েছে জনগণ। আমাদের অনেক নেতা-কর্মীকে খুন,গুম এবং হত্যা করেছে।

তিনি বলেন, ২৪’র গণঅভ্যুত্থানে এদেশের নিরস্ত্র ছাত্র-জনতা সরকারি বাহিনীর আগ্নেয়াস্ত্র, গুলি ও ট্যাংকের সামনে দাঁড়িয়ে অকাতরে জীবন দিয়েছে। তাদের আত্মাহুতির বিনিময়ে আজ বাকস্বাধীনতা এসেছে। এদেশে ১৯৭২-৭৫ সালে একদলীয় শাসনব্যবস্থা কায়েম হয়েছিল। সেসময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে। তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঁচাত্তর পরবর্তী সময়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। তিনি সকল দলের সমানভাবে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠনের পর ১৯৮১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়া নীলফামারী জেলার ডোমার উপজেলাসহ দেশের প্রতিটি উপজেলায় ঘুরে ঘুরে বিএনপিকে সুসংগঠিত করেছেন। তিনি দেশের জনগণের কথা চিন্তা করে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন কিন্তু কখনো আপোষ করেননি। তিনি যদি ইচ্ছে করতেত তাহলে ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪-এ আপোষ করতে পারতেন, কিন্তু এদেশের জনগণের কথা ভেবে তিনি কখনোই আপোষ করেননি।

তিনি বলেন, পতিত আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী সবসময় দ্বিচারিতা করে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর দেশবিরোধী আচরণের কথা সবাই জানে। এরশাদ বিরোধী আন্দোলনে থাকলেও ১৯৮৬ সালে তারা আওয়ামী লীগের সাথে নির্বাচনে গিয়েছিল। এদেশের জনগণের সাথে তারা বারে বারে প্রতারণা করেছে।আর আজকে তারা বিএনপির নামে বদনাম রটছে। তবে আমাদেরকে সাবধান হতে হবে। তিনি বলেন, আমি দেশে আসার পর প্রকৌশলী মহলের সাথে কথা বলেছি। তারা আমার নীলফামারী জেলায় কাজ করতে আগ্রহী। ডোমার ও ডিমলা উপজেলায় অসম্পূর্ণ কাজগুলো আমরা অতিসত্বর শুরু করবো। এই এলাকার তথ্যপ্রযুক্তি এক্সপার্টদের নিয়ে কাজ করবো। আমরা শীঘ্রই ডোমারে একটি টেকনিক্যাল কলেজ নির্মাণ করতে চাই। মানবসম্পদ উন্নয়ন করতে চাই। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য- ডোমার এবং ডিমলা উপজেলাকে নিরক্ষর মুক্ত করা। ডোমারে এক লাখ ২১ হাজার পরিবার রয়েছে। প্রত্যেক পরিবার থেকে অন্তত একজন যেন স্নাতক ডিগ্রি অর্জন করতে পারে, আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করবো। বেআইনি কাজ করা যাবেনা। মাদকমুক্ত এলাকা গড়তে হবে। এই এলাকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-সবাই আমরা ভাই-ভাই।

পরিশেষে তিনি বলেন, পঁচাত্তর পরবর্তী সময়ে মাত্র চারবছর দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেসময় দেশের কল্যাণে করা তার সকল কাজের জন্য তিনি মরে গিয়েও দেশবাসীর কাছে অমর হয়ে রয়েছেন। এরপর বেগম খালেদা জিয়া দেশকে এগিয়ে নিয়েছেন। কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। দেশের জনগণের কথা চিন্তা করে কখনো দেশ ছেড়ে যাননি। তার পুত্র তারেক রহমান নির্বাসনে গেলেও তার বিরুদ্ধে ষড়যন্ত্র ছিলোই। তিনি ভাইকে হারিয়েছেন, মাকে জেলে যেতে হয়েছিল, তবুও তিনি হাল ছাড়েননি। তার নেতৃত্বে বিএনপি আজও সুসংগঠিত রয়েছে।

এর আগে তিনি সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করলে সৈয়দপুর জেলা বিএনপির পথসভা শেষ করে নীলফামারী জেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গণসংবর্ধনা ও জনসমাবেশে যোগ দেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 3 hours আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 10 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 10 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 11 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 11 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 11 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 14 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক