হোম
আইন-বিচার

রংপুরে সরকারী পতিত জমিতে কবরস্থান ও ঈদগাহ মাঠের দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ

ফাইল ছবি

আমিনুল ইসলাম আপেল স্টাফ রিপোর্টার: রংপুর সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের পূর্ব শালবন এলাকার জনগন কবরস্থান ও ঈদগাহ মাঠের দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে। গতকাল (৯ এপ্রিল ) মঙ্লবার ৯টি মসজিদের জনগন রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সালের কাছে এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি সূত্রে জানা গেছে, নগরীর পূর্ব শালবনের নবীনগরে সরকারী পতিত ১ একর ৪৭ শতক জমি রয়েছে। উক্ত জমিটি স্বাধীনতার পর থেকে এলাকার ল্যান্ড লর্ড হিসেবে পরিচিত একটি প্রভাব শালী মহল নিজেদের নামে লীজ নিয়ে দখল করে রেখেছে।

আশ পাশের প্রায় সব জমা জমির মালিক প্রভাব শালী মহলটি। সেই সুযোগে এতদিন তারা সরকারী জমিটিকেও নিজেদের জমি বলে দাবী করে আসছিলেন। গত ৫ আগস্টের পট পরিবর্তনের পরে জমিটির প্রকৃত বিবরন জানা যায়। মূলতঃ জমিটি ছিল চয়ন উদ্দীন নামের এক অবাঙ্গালীর । সম্ভবতঃ ৭১ এর ১৬ ডিসেম্বরের পর থেকে জমিটি পতিত হিসেবে সারকারী খতিয়ান ভুক্ত হয়। যা এতদিন এলাকার জনগন জানতেন না। বিষয়টি জানার পর পূর্ব শালবন এলাকার ৯ মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং সাধারন জনগন কবরস্থান ও ঈদগাহ মাঠ বাস্তবায়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করেন।

কমিটির পক্ষ থেকে কবরস্থান ও ঈদগাহ মাঠের জন্য জমিটি বরাদ্দের আবেদন করা হয়। বিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশ আর সিসি আই স্কুল এন্ড কলেজ মাঠে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক সাংবাদিক সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে বক্তব্য রাখে, কমিটির সদস্য সচিব নবী নগর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব এনামুল হক সরকার,পুর্ব শালবন জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব ফজলুল করিম, হাউজিং জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক হুমায়ুন কবির (হুমায়ুন), পুর্ব শালবন জামে মসজিদের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিসমিল্লাহ জামে মসজিদের সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, বোতলা জামে মসজিদের সভাপতি হেকমত আলী, সাধারন সম্পাদক আঃরশিদ, মোজাফ্ফর হোসেন মাদ্রাসার পরিচালক মানিকুজ্জামান মানিক, খেরবাড়ী জামে মসজিদের সভাপতি সামাদ, সাধারন সম্পাদক আশেক আলী ,বায়তুর রহমান জামে মসজিদের সভাপতি রফিকুল ইসলাম , সাধারন সম্পাদক রাসেলইসলাম,নুর আমেনা জামে মসজিদ সভাপতি সিরাজুল ইসলাম সোনা, সাধারন সম্পাদক আব্দুল লতিফ।

আরোও বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর নুরুন্নবী ফুলু আরজানা বেগম ,মমিনুল ইসলাম মমিন, আজিজ আল জামান রুহিত, নাহিদ ইসলাম, হারুনার রশিদ প্রমূখ।সমাবেশ শেষে কয়েক শত নারী পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জমি বরাদ্দের দাবীতে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে জেলা প্রশাসক রবিউল ফয়সাল দ্রুত কার্যালয়ে আসেন এবং নিজে স্মরকলিপি গ্রহন করেন। এ সময় সমবেত জনতার উদ্দিশ্যে তিনি বলেন, জনস্বার্থে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এ ব্যাপ্যারে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 2 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 2 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 11 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 11 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 11 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 12 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 23 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক