admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ১২:০৫ অপরাহ্ণ
ভারতের রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রক্তাক্ত রাজপথ, নিহতের সংখ্যা বেড়ে ১০ সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে গত তিন দিন ধরেই ব্যাপক হিংসা ছড়িয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। মৌজপুরে এক সাংবাদিককে লক্ষ্য করে গুলিও ছোড়া হয় বলে জানা গিয়েছে। আহত অবস্থায় শতাধিক ব্যক্তি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের দেখতে দুপুরে হাসপাতালে পৌঁছন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এবং তার ডেপুটি মণীশ সিসৌদিয়া। মঙ্গলবার সকালে আবারও মৌজপুর এবং ব্রহ্মপুরীতে ফের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। পরস্পরকে লক্ষ্য করে শুরু হয় পাথরবৃষ্টি। জ্বালিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেলও।

দুপুরে গুলিও চলে সেখানে। এ দিন মৌজপুরে একটি ই-রিকশায় ভাঙচুরও চালানো হয়। রিকশার যাত্রীদের মূল্যবান জিনিসপত্রও লুঠ করে দুষ্কৃতীরা। খবর পেয়ে তড়ঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ)। উদ্ধার হয় কার্তুজের খোল। এলাকায় ফ্ল্যাগ মার্চ করে তারা। মৌজপুর এবং ব্রহ্মপুরীর মতো একই পরিস্থিতি কারওয়াল নগরে। ভোররাতে সেখানে একটি টায়ার কারখানায় বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয় বলে জানা গিয়েছে।

দিল্লির সহিংসতায় নিহত বেড়ে ১৮, আহত ২০০
গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি পুলিশও। তাদের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করায় গতকালই রাজধানীর একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল। উত্তর-পূর্ব দিল্লির সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলও বন্ধ রাখা হয়েছে। একাধিক জায়গায় জারি হয়েছে ১৪৪ ধারা। সম্পাদনা : প্রিয়াংকা আচার্য্য