হোম
আন্তর্জাতিক

লাইভে এসে স্বামীর আত্মহত্যা, ৪৪ মিনিট ধরে চুপচাপ দেখলেন স্ত্রী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ স্ত্রীর পরকীয়ার জেরে চলছিল পারিবারিক অশান্তি। আর এরই জেরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে লাইভ এসে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। আত্মহত্যার আগে ওই ব্যক্তি তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগও করে গেছেন। এছাড়া আত্মহত্যার আগে ৪৪ মিনিট ধরে স্বামীর লাইভ দেখেছেন অভিযুক্ত স্ত্রী। তবে তিনি কাউকে সতর্ক করেননি বা তার স্বামীকে বাঁচানোর চেষ্টাও করেননি। এই ঘটনায় পুলিশ ওই ব্যক্তির স্ত্রী ও তার শাশুড়িকে গ্রেপ্তার করেছে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। গত শুক্রবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। সংবাদমাধ্যমটি বলছে, মধ্যপ্রদেশের রেওয়া জেলায় ২৬ বছর বয়সী এক ব্যক্তি ইনস্টাগ্রামে লাইভ স্ট্রিমিং করে আত্মহত্যা করেছেন। আর তার স্ত্রী কোনও ধরনের সাহায্য না করে এবং কাউকে সতর্ক না করে ৪৪ মিনিট ধরে নীরবে সেই লাইভ দেখেছেন। এই ঘটনার পর অভিযুক্ত স্ত্রী প্রিয়া শর্মা এবং তার মাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত ওই ব্যক্তির নাম শিব প্রকাশ ত্রিপাঠি। নিজের বৈবাহিক জীবন নিয়ে তিনি লড়াই করছিলেন বলে জানা গেছে এবং আত্মহত্যার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার আগে তিনি তার স্ত্রীর সাথে পুনর্মিলনের জন্য একাধিকবার চেষ্টাও করেছিলেন। ইন্ডিয়া টুডে বলছে, ত্রিপাঠি দুই বছর আগে প্রিয়া শর্মাকে বিয়ে করেছিলেন। প্রাথমিকভাবে তাদের সম্পর্ক ভালো থাকলেও কয়েক মাস পরই তিনি জানতে পারেন, তার স্ত্রী গোপনে অন্য কারও সাথে যোগাযোগ করছেন। তিনি এটি কথা অন্য কাউকে জানাননি এবং এর পরিবর্তে তিনি তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেন।

কিন্তু ত্রিপাঠি পরবর্তীতে দুর্ঘটনার শিকার হন যার ফলে তিনি চলাচলের জন্য ক্রাচের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এই সময়ের মধ্যে তার স্ত্রী প্রিয়া শর্মা তাদের নবজাতক সন্তানকে নিয়ে তার বাবা-মায়ের বাড়িতে চলে যান। ত্রিপাঠি তার স্ত্রীকে ফিরিয়ে আনতে একাধিকবার সেখানে গেলেও প্রিয়া ফিরে যেতে অস্বীকৃতি জানান। এছাড়া তাকে মারধর করার অভিযোগও রয়েছে।

ঘটনার দিন ত্রিপাঠি আবারও তার স্ত্রী প্রিয়া শর্মাকে বোঝাতে গিয়েছিলেন কিন্তু তাকে অপমানিত ও মারধর করা হয়েছিল বলে জানা গেছে। তিনি বাড়িতে ফিরে একটি ঘরে নিজেকে আটকে রাখেন। এর পরপরই তিনি ইনস্টাগ্রামে লাইভ ভিডিও শুরু করেন এবং গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তার স্ত্রী প্রিয়া শর্মা ৪৪ মিনিট ধরে সেই লাইভ স্ট্রিম দেখেছিলেন কিন্তু কাউকে কিছু জানাননি।

পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে ও ভিডিওটি দেখে পুলিশকে জানান। সাব-ডিভিশনাল পুলিশ অফিসার উমেশ প্রজাপতি বলেন, তদন্তে প্রিয়া শর্মার বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে। পারিবারিক বিরোধ আত্মহত্যার কারণ বলে মনে করা হচ্ছে বলেও জানান তিনি। গ্রেপ্তারকৃত প্রিয়া শর্মা এবং তার মাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। ঘটনার আরও তদন্ত চলছে। আরও প্রমাণ সংগ্রহের জন্য ত্রিপাঠির ফোন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে ইন্ডিয়া টুডে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 2 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 10 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 5 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক