admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ
মুক্ত কলম ডেক্স: ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৯৯ বস্তা সরকারি ভিজিএফের চাল উদ্ধার। এ ঘটনায় ভ্রাম্যমান আদলেতে দুই জনের ১মাসের কারাদণ্ড।
জানা গেছে উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পরিষদ সংলগ্ন বলিদ্বারা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে আজ বিকেলে অভিযান চালিয়ে একটি গুদাম থেকে সরকারি ভিজিএফের ৯৯ বস্তা চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান।
এ সময় অবৈধভাবে সরকারি ভিজিএফের চাল মজুদ করার অপরাধে অনুপ রায় (২৬) ও নূর আলম (৫৫) নামে দুই জনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
গ্রেফতার অনুপ রায় বলিদ্বারা গ্রামের ঘেবুলালের ছেলে অপর জন নূর আলম বনগাঁও গ্রামের আদের বক্সের ছেলে। আজ রাতে তাদের ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।