হোম
আইন-বিচার

ধামরাইয়ের সাবেক এমপি মালিক সহ তিনজন গ্রেপ্তার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ মার্চ, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা: আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি ঢাকা-২০ ধামরাই আসনের সাবেক সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মালেক সহ তিন জনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে তাকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে, আশুলিয়া থানা এলাকা, ডিএমপি ঢাকা ও চাঁদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ঢাকার ধামরাই উপজেলার কুশুরা চাড়িপাড়া নরসিংহপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে ও ঢাকা-২০ আসনের সাবেক আওয়ামী লীগের সাংসদ এম এ মালেক, আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মৃত শহীদ মীরের ছেলে শীর্ষ চাঁদাবাজ ও অস্ত্রধারী যুবলীগ নেতা মো. ইয়াছিন মীর (৩৫) এবং চাঁদপুরের শাহরাস্তি থানার চান্দাইল এলাকার মৃত আব্দুর রবের ছেলে সুমন মিয়া (৩৮)।

ঢাকা জেলার (সাভার সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহীনুর কবির জানান, আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য এম এ মালেক। গোপন সংবাদের ভিত্তিতে তাকে রাজধানীর মীরপুর থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ধামরাই ও আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও পুলিশ জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলায় আহত ও নিহতের স্বজনদের দায়ের করা অন্তত চারটি মামলার এজাহারভুক্ত আসামি সাবেক এমপি এম এ মালেক। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করে যাচ্ছিলেন। অবশেষে গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মীরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।

এছাড়া আশুলিয়া ও চাঁদপুরে পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার শীর্ষ স্থানীয় চাঁদাবাজ ও অস্ত্রধারী যুবলীগ নেতা ইয়াছিন মীরকে গ্রেফতার করা হয় এ ছাড়া চাঁদপুর থেকে সুমন মিয়াকে গ্রেফতার করা হয়। তাদেরকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 1 hour আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 1 hour আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 1 hour আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 1 hour আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 4 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 19 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক