হোম
আইন-বিচার

আদমদীঘিতে মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা কার্যক্রমে তদারকি ও দায়িত্বের প্রতি অবহেলার অভিযোগ পাওয়া গেছে। ফলে কমছে শিক্ষার অগ্রগতি। এ বিষয়ে মঙ্গলবার বিকেলে বগুড়া জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে অভিভাবক ও সচেতন এলাকাবাসী। অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন তৌফিক আজিজ। কাজের সুবাদে ওই সময়ের উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু এবং তার সহধর্মিণী আইপিজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জু আরা বেগমের সঙ্গে পরিচিত হোন। এক সময় তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। এরপর তাদের ছত্রছায়ায় বিভিন্ন নিয়মবহির্ভূত কার্যক্রম করেন।

অভিযোগ উঠেছে, সান্তাহার ইউপির উৎরাইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে ভোট গ্রহণ শেষ হবার পরও দুই ঘন্টাব্যাপী সিরাজুল ইসলাম খান রাজুর সঙ্গে মুঠোফোনে গোপন আলাপ করেন। পরে তার পছন্দের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এরশাদুল হক টুলুকে সভাপতি ঘোষণা করেন। ম্যানেজিং কমিটির নির্বাচনের মাধ্যমে যে কয়েকটা সভাপতি ঘোষণা করা হয়েছে প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম রাখা হয়। সকল কাজে তাদের সহযোগীতা করে আসছিলেন তিনি।

আওয়ামী সরকার পতন হলেও এই আওয়ামীপন্থী শিক্ষা অফিসার দীর্ঘ ৮ বছর ধরে একই জায়গায় বহাল তবিয়তে আছেন। এনিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। অথচ চাকুরিজীবীদের সর্বোচ্চ একই স্থানে ৩ বছরের বেশি রাখেনা সরকার। এদিকে তার শিক্ষা কার্যক্রমে দায়িত্ব ছিলো চরম অবহেলা।

নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন ও মনিটরিংয়ের কথা থাকলেও নিকটবর্তী হাতেগোনা কয়েকটি বিদ্যালয়ে পরিদর্শনে যান তিনি। বাঁকি বিভিন্ন ইউনিয়নের একটি বিদ্যালয়ে তার পায়ের ধুলো পড়েনা। এমন অভিযোগ করেন শিক্ষার্থী-শিক্ষকরা। ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ করার লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের সাথে আলোচনাসভা করা কথা থাকলেও তা আদৌও করা হয়না। দিনের পর দিন ছাতিয়ানগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কু্লের শ্রেণীকক্ষে শিক্ষকরা প্রাইভেট পড়ানো হলেও তার কোন বাঁধা ছিলোনা। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করতেন তিনি। অফিসও করতেন অনিয়মিত। শুধু তাই নয় জাতীয় প্রোগ্রামগুলোতে তার যে দায়িত্ব সেটিও সঠিকভাবে পানল না করে অসহযোগী মনোভাব প্রকাশ করতেন। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে দায়িত্বরতদের সঙ্গে তার সমন্বয়হীনতার অভাব রয়েছে।

দিনের পর দিন এভাবে চলে তার নিজের বৈষম্য আচরণ। তার ঔদ্বত্যপুর্ণ আচারণে অতিষ্ঠ উপজেলাবাসী। সম্প্রতি আইপিজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জু আরা বেগম আওয়ামী সরকারের পতনের পর দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকা সত্বেও কোন পদক্ষেপ গ্রহণ না করায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এভাবে দায়িত্বহীনতার অভাবে শিক্ষার মান ক্রমশ কমতে থাকবে। ফলে পিছিয়ে পড়বে আদমদীঘি শিক্ষা ব্যবস্থা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ জানান, অভিযোগটি ভিত্তিহীন। আমার বিরুদ্ধে মিথ্যা ঘটনা ছড়ানো হচ্ছে বলে জানান তিনি। বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, এ ব্যাপারে এলাকাবাসীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 38 minutes আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 3 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 3 hours আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 3 hours আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 4 hours আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 5 hours আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 12 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 24 hours আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 1 day আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক