admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক বাড়িতে অগ্নিকাণ্ডে পুরো বাড়ি সহ আইরিন নামের তিন বছরের এক শিশু কন্যা পুড়ে ছাই হবার ঘটনা ঘটেছে। নিহত আইরিন হান্নান আলীর পুত্র আল আমিনের কন্যা।
প্রত্যক্ষদর্শীরা বলেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি রাত দশটার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের কদমের তল এলাকার চা দোকানী হান্নান আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
শনিবার ১৫ ফেব্রুয়ারী দুপুরে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব পশ্চিম পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে উপজেলা প্রশাসন কর্তৃক এ জরুরি সহায়তা প্রদান করা হয়েছে। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান সরেজমিন পরিদর্শন সাপেক্ষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে চাল, ডাল, তেল সহ নগদ ২০০০০/-বিশ হাজার টাকা প্রদান করেন।
এছাড়া ঘর নির্মাণসহ অন্যান্য সরকারি সকল সুবিধা প্রদান করার সর্বাত্মক চেষ্টা করা হবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেয়া হয়।
উক্ত অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুল ইসলাম প্রমুখ।