হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ের ২ কোটি টাকার সুইচ গেটটি কৃষকদের কাজে আসছে না

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নহনা খালে দুই কোটি ত্রিশ হাজার টাকা ব্যয়ে একটি সুইচ গেট নির্মাণ করে ঠাকুরগাঁও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিন্তু কয়েক বছর ধরে কোটি টাকার স্লুইস গেটটি কৃষকদের কোনো কাজেই আসছে না বরং তাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন থেকে সচল না থাকায় পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডা খানায়।

স্থানীয় কৃষকদের সুবিধার্থে এই সুইচ গেটটি করা হয়। এলজিইডির সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থ বছরে উপজেলার বড়বাড়ি ইউনিয়নের জাউনিয়া গ্রামে স্লুইস গেট নির্মাণ করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। খরা মৌসুমে আবাদি জমিতে কৃষককে সেচ সুবিধা দিতে নির্মাণ করা হয় গেটটি। শুরুতে গেটটি খোলা ও বন্ধ হলেও প্রায় পাঁচ বছর ধরে কৃষকের কাজে আসছে না। কোনো ধরনের সেচ সুবিধা পাচ্ছেন না কৃষকেরা। শুষ্ক জমিতে নিথর হয়ে দাঁড়িয়ে থাকে গেটটি আর অন্যদিক দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানির স্রোত।

দীর্ঘদিন থেকে ব্যবহার না হওয়ায় গেটটি থেকে চুরি হয়ে গেছে অধিকাংশ লোহা। ফসলি মাঠের মাঝে হওয়ায় গেটের সামনের জমিতে আসর বসে মাদকসেবীদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে কৃষিসেবা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা। এতে করে আবাদে যোগ হচ্ছে বাড়তি খরচ, নষ্ট হচ্ছে সরকারি সম্পদ। কৃষকদের উপকারে গেটটি সংস্কার ও মেরামতের দাবি স্থানীদের। কৃষকদের উপকারের জন্য স্লুইস গেট নির্মাণ করা হলেও দীর্ঘ কয়েক বছর যাবৎ অকেজো পড়ে আছে। সরকার কোটি টাকা খরচ করে খরা মৌসুমে সেচের জন্য এটি নির্মাণ করেছিল। অথচ এটি এখন কৃষকের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি সংস্কার করা হলে আমরা অনেক উপকৃত হব।

স্থানীয় কলেজ শিক্ষার্থীরা বলেন, বেলা নামলেই এখানে বখাটে ছেলেদের আড্ডার আসর বসে। সব মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে এটি। গেটটির যে মালামাল রয়েছে সেগুলো তারা চুরি করে নিয়ে যাচ্ছে। এসব নিয়ে দায়িত্বরত কর্মকর্তাদের গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করে তারা। তবে এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রণয় বিষাণ দাস বলেন, অভিযুক্ত ওই উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে চর রাজীবপুর উপজেলায় বদলি করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, সরকারি প্রণোদনার আওতায় কৃষকের মাঝে বিতরণের পাঁচ প্যাকেট সবজি বীজ ও ১২০ কেজি সার রোববার (১২ জানুয়ারি) দুপুরে রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজারের মেসার্স ইকবাল ট্রেডার্স নামের একটি কীটনাশকের দোকানে বিক্রির সময় ওই উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতোয়ার হোসেনকে আটক করেন স্থানীয়রা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 6 hours আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 10 hours আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 18 hours আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 1 day আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 1 day আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 1 day আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 1 day আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক