হোম
অপরাধ

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলটির তিন নেতা আহত হয়েছেন। এর মধ্যে নাছির নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার বিকেলে নগরীর ষোলশহর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত অন্য দুইজন ফারুক ও শহীদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগর ছাত্রদলের সাবেক সহ–সাধারণ সম্পাদক সাইফুল আলম প্রকাশ বার্মা সাইফুলের অনুসারীরা লাঠি ও কিরিচ নিয়ে ষোলশহর এলাকায় শোডাউন করে। এ সময় খবর পেয়ে পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলামের লোকজন এসে তাদের বাধা দেয়। এতে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় নাছিরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, বার্মা সাইফুলের লোকজন শোডাউনের মতো করে ষোলশহর এলাকায় অবস্থান করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। ষোলশহর এলাকায় মাদক ও জুয়ার আসর বন্ধে আমরা সবসময় অভিযান চালাই। স্থানীয় লোকজন সহযোগিতা করে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ষোলশহর থেকে আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে ফারুক নামে একজন চিকিৎসা নিয়ে চলে গেছে। নাছির নামে একজন ভর্তি আছে। শহীদুল ইসলাম বলেন, বার্মা সাইফুলের ছেলেরা বিভিন্ন সময়ে দোকানদার ও লোকজনকে আটকে রেখে চাঁদাবাজি করে। আমরা এর প্রতিবাদ করে আসছি। ষোলশহর মহল্লা কমিটি গঠন করেছি এজন্য। তারা আমাদের ওপর অতর্কিত হামলা করে। তাদের হাতে কিরিচ ছিল। তিনজনকে কুপিয়েছে। আমি নিজেও আহত হয়েছি।

এ বিষয়ে সাইফুলের বক্তব্য পাওয়া যায়নি। আহত নাছির উদ্দিনের ফুফাত বোন পরিচয়ে একজন সাংবাদিকদের জানান, বিকেলে বাসা থেকে বাজার করার জন্য বের হন তিনি। এ সময় মসজিদের মাইকে ‘এলাকায় সন্ত্রাসীরা হামলা করছে’ শুনে দ্রুত ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকায় যান। সেখানে দেখেন তার মামাতো ভাই নাছির উদ্দিন আহত অবস্থায় পড়ে আছেন। পাশে পড়ে ছিলেন ফারুক। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 6 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 8 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 8 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 8 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 2 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক