admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘিতে বিনাঅনুমতিতে পুকুর ও কৃষি জমির মাটি কেটে বিক্রির অপরাধে দুইজনের দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার নরসতপুর ইউনিয়নের বড়বরিয়া এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা।
দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার নসরতপুর এলাকার আব্দুল মজিদের ছেলে মামুন সরকার (৩৮) ও পূর্ব ডালম্বা গ্রামের হান্নান মন্ডলের ছেলে সোহান মন্ডল (২৫)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি অনুমোদন ছাড়া আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের বড়বরিয়া গ্রাম এলাকায় পুকুর ও কৃষি জমির মাটি কাটা হচ্ছে।