হোম
আন্তর্জাতিক

অবৈধ অভিবাসী বিতর্ক ভারতের দাবি আর বাংলাদেশের বাস্তবতা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২০ ৮:১৯ পূর্বাহ্ণ

Ind-Bang-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি দেশটির গার্মেন্টস শিল্প ভারত নাগরিকত্বের অধিকার সীমিত করতে যে পদক্ষেপ নিয়েছে তা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। বিতর্ক তৈরি হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি সম্প্রতি দাবি করেছেন ভারত যদি সবাইকে সেদেশে অবৈধভাবে ঢোকার এবং নাগরিকত্ব নেবার সুযোগ দেয় তাহলে বাংলাদেশ অর্ধেক খালি হয়ে যাবে। ভারত বাংলাদেশিদের নাগরিকত্ব দিতে শুরু করলে বাংলাদেশ অর্ধেক খালি হয়ে যাবে।

জি কিষান রেড্ডিঃG Kishan Reddy at an event in Delhiভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রি কিন্তু বাংলাদেশ সরকার বলছে বাংলাদেশ যখন তার প্রতিবেশি দেশ ভারতের থেকে অর্থনৈতিকভাবে ভাল অবস্থানে রয়েছে তখন বাংলাদেশ থেকে কেন কেউ ভারতে যেতে চাইবে।বাংলাদেশ এত গরীব দেশ নয় যে মানুষ সেদেশ থেকে অবৈধভাবে ভারতে অভিবাসী হবে।

আসাদুজ্জামান খানঃ
বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন বাংলাদেশ এত দরিদ্র দেশ নয় যে সেখান থেকে মানুষ ভারতে চলে যেতে চাইবে।

Asaduzzaman KhanBangladesh Home Minister

Asaduzzaman KhanBangladesh Home Minister

আমরা কি জানি আসলে কত বাংলাদেশি ভারতে চলে গেছে, এবং অর্থনৈতিকভাবে দুই দেশের তুলনামূলক অবস্থান কি? কত বাংলাদেশি ভারতে অবৈধভাবে রয়েছে? ঠিক কত সংখ্যক বাংলাদেশি ভারতে অবৈধভাবে ঢুকেছে তা নিয়ে বিতর্ক এবং বিভ্রান্তি দুটোই রয়েছে। ২০০৪ সালে, ভারতের তদানীন্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল সংসদে বলেছিলেন ভারতে ১ কোটি ২০ লক্ষ বাংলাদেশি রয়েছে।

বাংলাদেশের সঙ্গে সীমান্ত প্রহরায় এক ভারতীয় সৈন্য তবে পরে পশ্চিমবঙ্গ ও আসামের রাজ্য সরকারের তোপের মুখে তিনি তার মন্তব্য প্রত্যাহার করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন বেশিরভাগ অবৈধ অভিবাসী বাস করছে পশ্চিমবঙ্গ এবং আসামে। ২০১৬ সালে, ভারতে সেসময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজ্জু, ভারতীয় সংসদে বলেছিলেন:প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীর সংখ্যা দুই কোটি। তবে, তিনি এই পরিসংখ্যানের সূত্র জানাননি। এবং এরপর থেকে ভারত সরকার স্বীকার করে নিয়েছিল যে ভারতে বাংলাদেশিদের অবৈধ অভিবাসন নিয়ে তাদের কাছে কোন সঠিক তথ্য নেই। নাগরিকত্ব নিয়ে ভারতে ২০১৫-২০১৯-এর যে তথ্য নথিভুক্ত আছে তার থেকে আসল চিত্র সেভাবে পাওয়া যায় না। ওই সময়কালে ১৫,০০০-এর কিছু বেশি বাংলাদেশিকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয়। এর মধ্যে অধিকাংশ অর্থাৎ ১৪,৮৮০জন বাংলাদেশিকে  গরিকত্ব  দেয়া হয়েছিল ২০১৫ সালে যখন সীমান্ত এলাকায় ছিটমহল বিনিময় হয়। সেসময় এরা ভারতীয় অংশে ছিটমহলের বাসিন্দা ছিলেন। (এই বিনিময়ে বাংলাদেশে অবস্থিত ১১১টি ছিট মহলের প্রায় ৪১ হাজার বাসিন্দাকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয়) ভারতীয় নাগরিকত্ব পেয়েছে যে সংখ্যক বাংলাদেশি
২০১৫ ১৪৮৮০
২০১৬ ৩৯
২০১৭ ৪৯
২০১৮ ১৯
২০১৯ ২৫
সূত্র : ভারতীয় সংসদ কাজেই সংখ্যা নিয়ে কোন সঠিক তথ্য ছাড়াই, ভারতের রাজনীতিকরা এখনও বলে যাচ্ছেন যে বাংলাদেশ থেকে সেখানে যাওয়া অভিবাসীরা তাদের চাকরিবাকরি নিয়ে নিচ্ছে।যে শস্য ভারতের দরিদ্রদের কাছে পৌঁছন উচিত তা খাচ্ছে এরা (বাংলাদেশি অভিবাসীরা),” বলেছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্।

বাংলাদেশের অর্থনীতির অবস্থা কেমন?

যদি জিডিপির হিসাবে দেখা যায়, তাহলে বাংলাদেশের অবস্থান ভারতের উপরে। জিডিপি নিরূপণ করা হয় কোন দেশের অর্থনীতিতে পণ্য এবং সেবার মানদণ্ডের নিরীখে। সবসময় অবশ্য পরিস্থিতি এমটা ছিল না। ১৯৭১ সালে বাংলাদেশের জন্মের অব্যবহিত পরে, র্বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নেতিবাচক ছিল, কিন্তু পরবর্তী সময়ে বাংলাদেশ এই অবস্থা থেকে বেরিয়ে এসেছে।

ভারত ও বাংলাদেশে জিডিপির হার %প্রবৃদ্ধিঃ

সূত্র: বিশ্ব ব্যাংক এবং এশীয় ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশের মোট জাতীয় উৎপাদন বা জিডিপিতে গত কয়েক দশকে স্থিতিশীল প্রবৃদ্ধি দেখা গেছে। গত বছর সেপ্টেম্বর মাসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে দ্রুত হারে প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশ এক্ষেত্রে ভারতকে ছাড়িয়ে গেছে। বাংলাদেশে প্রবৃদ্ধির হার ২০১৯ সালে ছিল ৮%, যেখানে একই সময়ে ভারতে প্রবৃদ্ধির হার ছিল ৫.৯%। প্রবৃদ্ধির এই অর্জনের কারণে ২০১৮ সালে বাংলাদেশ স্বল্প আয়ের দেশ হিসাবে তাদের অবস্থান থেকে বেরিয়ে আসতে পেরেছে।

দক্ষিণ এশিয়ায় মুদ্রাস্ফীতির হার ২০১৮-র পরিসংখ্যানঃ

সূত্র: এশীয় ডেভেলপমেন্ট ব্যাংক তবে, এটাও উল্লেখ করা দরকার যে ২০১৮ সালে মুদ্রাস্ফীতির হারের যে হিসাব তাতে দেখা গেছে ২০১৮য় পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে মুদ্রাস্ফীতির সবচেয়ে উঁচু হার ছিল বাংলাদেশে। বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৮ শতাংশ আর ভারতে একই সময়ে সেটা ছিল ৩.৪%। আর ২০১৮ সালে বাংলাদেশে বেকারত্বের হার আনুমানিক হিসাব অনুযায়ী ছিল ভারতের চেয়ে বেশি। তবে দারিদ্র্যের আন্তর্জাতিক যে মাপকাঠি অর্থাৎ মাথাপিছু দিনের গড় আয় ১.৯ ডলারের কম – সেই হিসাবে বাংলাদেশে তুলনামূলকভাবে ভারতের চেয়ে কম সংখ্যক মানুষ কর্মরত মানুষের আয় ছিল দারিদ্রসীমার নিচে। অন্যান্য ক্ষেত্রে দুই দেশের তুলনামূলক অবস্থান কেমন? সামাজিক উন্নয়ন সূচকগুলোতে বাংলাদেশের উন্নয়নের মান অনেক বেশি। শিশুমৃত্যু এবং জন্মের পর বেঁচে থাকার সম্ভাবনার যে হার তাতে বাংলাদেশ ভারতের থেকে এগিয়ে। বাংলাদেশে নবজাতক কন্যা শিশুর পাঁচ বছর বয়স পর্যন্ত জীবিত থাকার হার ভারত বা পাকিস্তানে একজন নবজাতক কন্যা শিশুর ৫বছর বেঁচে থাকার হারের চেয়ে অনেক বেশি। বাংলাদেশে নারীর গড় আয়ু যেখানে ৭২.৫ বছর সেখানে ভারতে এই হার ৬৮.৬ বছর এবং পাকিস্তানে ৬৬.৫ বছর। এই পরিসংখ্যান ২০১৯ সালের

বাংলাদেশের রাজধানী ঢাকায় নগরায়নের বিস্তার গত বছর ডিসেম্বর মাসে প্রকাশিত গ্লোবাল জেণ্ডার গ্যাপ ইনডেক্স ২০২০-র পরিসংখ্যানে দেখা যাচ্ছে ভারতের অবস্থান ১০৮ থেকে নেমে গেছে ১১২-য় এবং ভারতের অবস্থান বাংলাদেশের অনেক নিচে চলে গেছে। এই সূচকে বাংলাদেশের অবস্থান ৫০। এছাড়াও, সংসদে নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ভারতের থেকে ভাল। বাংলাদেশে সংসদে নারী প্রতিনিধিত্বের হার যেখানে ২২% সেখানে ভারতীয় সংসদে এই হার ১৩%।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁয় জামিয়া ইসলামিয়া খাতুনে জান্নাত মহিলা হিফজ ও ক্বওমী মাদ্রাসা।
ধর্ম ও ইসলাম 8 hours আগে

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২টি প্যানেল থেকে ৩৯ প্রার্থীর
রংপুর 8 hours আগে

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পঞ্চগড়, নিহত ১, আহত ২ 
দুর্ঘটনা 8 hours আগে

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবে ফসল ও ঘড় বাড়ির ব্যাপক
দুর্ঘটনা 17 hours আগে

সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদকে নাগরিক সংবর্ধনা।
ঢাকা 23 hours আগে

কুড়িগ্রামে মাদক বিক্রয়ের সময় যুবক আটক।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন
রংপুর 1 day আগে

নওগাঁয় প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ সহায়তা বিতরণ, উপকৃত প্রায়
জাতীয় 1 day আগে

নওগাঁর পোরশায় লুটপাট,ও মিথ্যা মামলায় বাড়ি ছাড়া চক বিষ্ণুপুরের অসহায়
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের লতিফা ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থেকে হিট স্ট্রোকে এক
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক