হোম
Unrecognized

রোহিঙ্গা বিষয়ক সর্বোচ্চ কর্মকর্তা শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার মোহাম্মাদ আবুল কালামকে বদলি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০১৯ ৩:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

dtv,,মাঠ পর্যায়ে রোহিঙ্গা বিষয়ক সর্বোচ্চ কর্মকর্তা শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার মোহাম্মাদ আবুল কালামকে বদলি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই পদে তার স্থলাভিষিক্ত হবেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক মো. মাহবুব আলম তালুকদার।

সোমবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উভয় কর্মকর্তাকে আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মোহাম্মদ আবুল কালাম নতুন কর্মস্থলে যোগ দিতে ব্যর্থ হলে তিনি স্ট্যান্ড রিলিজ হয়েছেন বলে ধরে নেওয়া হবে।

এছাড়াও পৃথক আদেশে আরও সাত জন ক্যাম্প ইনচার্জকেও (সিআইসি) বদলি করা হয়েছে।

২০১৭ সালের আগস্টে যখন রোহিঙ্গা ঢল শুরু হয় তখন শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার ছিলেন মোহাম্মদ আবুল কালাম।

উল্লেখ্য, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বাংলাদেশে রোহিঙ্গারা যে ২৬টি ক্যাম্পে আশ্রয় নিয়েছে এগুলোর পরিচালক হচ্ছেন কমিশনার। এছাড়া প্রত্যাবাসন টাস্কফোর্সের প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি।

৭ ক্যাম্প ইনচার্জকে বদলি: কক্সবাজার প্রতিনিধি জানান, পৃথক আদেশে ৭টি ক্যাম্পের ইনচার্জকেও (সিআইসি) বদলি করা হয়েছে। এদের মধ্যে উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ শামীমুল হক পাভেল, মো. জাহাঙ্গীর আলম ও আবদুল ওয়াহাব রাশেদের নাম পাওয়া গেলেও বাকিদের জানা যায়নি।

বদলির আদেশ পাওয়া সিআইসি শামিমুল হক পাভেলের বিরুদ্ধে গত ২৫ আগস্ট অনুষ্ঠিত রোহিঙ্গা শরণার্থী সমাবেশের অনুমতি দেওয়াসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। একইদিন বিতর্কিত এসিআইসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকেও বদলি করা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানিয়েছেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি আদেশে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম সহ ৮জনকে বদলী করা হয়েছে জানতে পেরেছি। তবে কী কারণে বদলি করা হয়েছে তা আমি জানি না’।

একটি সূত্র জানায়, রোহিঙ্গা শিবিরে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ ওঠায় এসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়া এসব কর্মকর্তার বিরুদ্ধে এনজিওকে অনৈতিক সুবিধা দেওয়া, রোহিঙ্গাদের সমাবেশ করতে অনুমতি দেওয়া ছাড়াও বিভিন্ন অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত মাসের ২৫ আগস্ট রোহিঙ্গা ক্যাম্পে দুই বছর পূর্তি উপলক্ষে মহাসমাবেশ করে রোহিঙ্গারা। এ সমাবেশের কারণে সারা দেশব্যাপী আলোচনার ঝড় উঠে। এ নিয়ে খোদ সরকারও বিব্রত অবস্থায় পড়ে। সমাবেশ ও প্রত্যাবাসন বিরোধে জড়িতসহ নানা অভিযোগে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে কর্মরত ৪১টি এনজিওকে নিষিদ্ধ করে সরকার।https://www.facebook.com/D-TV-881207148717249/

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 3 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 9 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »