admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ
হানিফুর আলী, স্টাফ রিপোর্টারঃ ডিমলা উপজেলায় এক পথচারী কে ট্রাক চাপা দিয়ে গুরুতর আহত হলে তাৎক্ষণিক ডিমলা সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসক ডা : ময়নুল ইসলাম মৃত্যু ঘোষণা করেন। রবিবার ৮ই ডিসেম্বর রাত ৬ঃ৩০ মিনিটে দিকে টুনিরহাটগামী একটি ট্রাক ডিমলা কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের সামনেই এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি হলেন ডিমলা উপজেলার খগা খরিবাড়ি ইউনিয়নের উত্তর খড়িবাড়ি (নতুন বারি) গ্রামের মৃত মোখলেছার রহমানের পুত্র মজিদুল ইসলাম (পলিন) ৫০) মানসিক সমস্যার কারণে বিবাহ করেন নাই।
এই বিষয়ে ডিমলা থানার ওসি ফজলে এলাহী জানান ঘটনাস্থল থেকে দুর্ঘটনার ট্রাকটি জদ্ধ করা হয এবং চালোক ও হেল্পার কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সড়ক নিরাপত্তা আইনের মামলা করে। ৯ ডিসেম্বর সকালে ট্রাক চালাক ও হেলপার কে আদালতে প্রেরণ করা হয়েছে।