admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ণ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের বীরগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের চালকসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ-ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিক নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি। দশ মাইল হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বলেন, আজ শুক্রবার আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক এবং দুইজন বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। উদ্ধারকাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।