হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে উধাও আহত ইউপি চেয়ারম্যান,পুলিশ বলছে আত্মগোপনে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ

ফাইল ছবি

সোহরাওয়ার্দী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নেতা এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার (১ ডিসেম্বর) আনুমানিক রাত ১০ টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের সোটাপীর নামক এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই ইউপি চেয়ারম্যানের নাম মো. রইছউদ্দীন। ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ বিষয়ে হাসপাতাল ও পুলিশ সূত্র জানা যায়, আহত অবস্থায় রবিবার গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হলেও সোমবার সকালের আগেই হাসপাতাল থেকে ‘আত্মগোপনে’ চলে গেছেন চেয়ারম্যান রইছউদ্দীন। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে তাকে দেখতে আসা স্থানীয় এলাকাবাসী ও চেয়ারম্যানের স্বজনরা জানান, গড়েয়া ইউনিয়ন পরিষদ থেকে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও জেলা শহরে শান্তিনগর তার নিজ বাড়িতে ফিরছিলেন রইছউদ্দীন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

চিৎকার করে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করে। এরপর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসার পরে চেয়ারম্যানকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে ব্যাপারে কিছু জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম চয়ন সোমবার দুপুরে টেলিফোনে বলেন, ‘হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহত চেয়ারম্যান, এ পর্যন্ত হাসপাতালে নোট রয়েছে। তবে আজ এসে তাকে আমরা হাসপাতালে পাইনি।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ সদস্যদের পাঠানো হয়। ব্যাপারটিকে আমরা প্রথমত একজন আক্রান্ত ব্যক্তিকে উদ্ধারের বিষয় হিসেবেই দেখেছি, তার রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়নি। ঘটনা তদন্তাধীন রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘যেহেতু তিনি আওয়ামী লীগের স্থানীয় নেতা, তাই তিনি হাসপাতাল ছেড়ে আত্মগোপনে গিয়ে থাকতে পারেন। আহত চেয়ারম্যান কোনও মামলার আসামি কি না, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন বলে জানান ওসি। তবে শারীরিক অবস্থাসহ তার ব্যাপারে এবং তার ওপর আক্রমণের ব্যাপারে বিস্তারিত খতিয়ে হবে বলে জানান পুলিশ

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 5 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 17 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 19 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 19 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 20 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক