admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৪ ৫:৫৯ পূর্বাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন,স্টাফ রিপোর্টার:ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জায়গা জমির বিরোধের জের ধরে দুই পক্ষের মারামারিতে আব্দুর রশিদ নামে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলার ভাকুড়া চেয়ারম্যান পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।নিহত আব্দুর রশিদ ভাকুড়া গ্রামের মৃত খেজমদ আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, দীর্ঘ তিন বছর ধরে জায়গা জমি নিয়ে বিরোধ ছিল প্রতিবেশী আরমান আলীর পরিবারের সদস্যদের সঙ্গে ।
প্রতিবেশী আরমানের পরিবার নিহতের চলাচলের রাস্তা বন্ধ করে দেয় এর জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আব্দুর রশিদকে আহত অবস্থায় স্থানীয় ও পরিবারের সদস্যরা উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুত কুমার চৌধুরী জানান, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।