admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৪ ১১:১১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান ঢাকা: সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এক সঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক জননী।রোববার (৩ নভেম্বর) সকালে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ ডাক্তার নাসির উদ্দিন ঢাকা পোস্টকে নিশ্চিত করেন। এরআগে শনিবার ভোরে ওই হাসপাতালে স্বাভাবিকভাবে জন্ম দিয়েছেন প্রবাসীর স্ত্রী ফারজানা আক্তার (২৭)।
ফারজানা আক্তার নরসিংদী জেলার মনহোর্দী থানার মাদুশাল গ্রামের বাহারান প্রবাসী মজনু মিয়ার স্ত্রী। এরআগে এক পুত্র সন্তানের জননী ছিলেন ফারজানা।ফারজানার স্বজনরা জানায়,ফারজানার আগে এক পুত্র সন্তানের জননী ছিলেন। পরে ফারজানা আবার গর্ভবর্তী হলে নরসিংদীতে ডাক্তার দেখানো হয়।
সেখানে অ্যালন্ট্রাতে তিন সন্তান রয়েছে বলে জানায় ডাক্তার। পরে পরিবারের সবাই সিন্ধান্ত নিয়ে শুক্রবার (১ নভেম্বর) রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরে শনিবার ভোরে ফারজানার চার কন্যা সন্তান সিজারের মাধ্যমে জন্ম হয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ ডাক্তার নাসির উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, নরসিংদী থেকে এক গৃহবধূর এক সঙ্গে চারটি কন্যা সন্তানের জন্ম দেন। মা ও নবজাত চার কন্যা উভয়েই সুস্থ্য রয়েছে। চার কন্যার মধ্যে প্রথম কন্যার ওজন ছিল ১ কেজি ৩’শ গ্রাম, দ্বীতিয় কন্যা ১ কেজি ২’শ গ্রাম, ,তৃতীয় কন্যার ওজন ১ কেজি ৩’শ গ্রাম ও চর্তুথ কন্যার ওজন ১ কেজি ২’শ ছিল বলে জানান তিনি।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||