হোম
নির্বাচিত কলাম

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন উকিল হয়ে ওঠেন পঞ্চগড়ের মহাজন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ওপর ভর করেই নেতা হয়ে ওঠেন পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের মহাজনপাড়ার আইনজীবী নূরুল ইসলাম সুজন। ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে একচ্ছত্র আধিপত্য তাঁর। শুধু আওয়ামী লীগ নয়, সুজন একসময় হয়ে ওঠেন পুরো পঞ্চগড়ের মহাজন। তাঁর সহযোগীরাও কেউ কেউ ছুঁয়েছেন শত কোটির মাইলফলক।

এলাকায় সিন্ডিকেট, জমি দখল, বিদ্যালয় কমিটিতে স্বজনদের ঢোকানো, সুদ, জুয়া, মাদক ব্যবসা, মানুষকে নির্যাতনসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে তাঁর স্বজনদের বিরুদ্ধে। করেছেন নামে-বেনামে সম্পদের পাহাড়। তবে কৌশলী সুজন এলাকায় তেমন সম্পদ বাড়াননি। স্থানীয়দের কাছে আওয়ামী লীগ সরকারের আমলের এই ১৬ বছর ছিল সুজন ও তাঁর পরিবারের বেপরোয়া রাজত্ব ও অমানবিক দুঃশাসনের সময়। ২০০৮ সালে পঞ্চগড়-২ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন সুজন। এর পর দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও তিনি নির্বাচিত হন। সর্বশেষ দলের কমিটিতে ঠাঁই হয় তাঁর পরিবার ও স্বজন ১০ জনের।সুজন ক্ষমতার পাশাপাশি সম্পদ বাড়িয়েছেন বহুগুণে।

কেবল হলফনামা অনুযায়ী গত ১৫ বছরে তাঁর অস্থাবর সম্পত্তি বেড়েছে প্রায় ৩২ গুণ। হলফনামায় ২০০৮ সালে তাঁর অস্থাবর সম্পদ ছিল প্রায় আট লাখ টাকা। ২০২৩ সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় আড়াই কোটি টাকায়। ১৫ বছর আগে তাঁর ২৪ বিঘা কৃষিজমি ও ঢাকার বাড্ডায় ৪.৯৫ কাঠার প্লট থাকলেও এখন কৃষিজমির পরিমাণ দেখিয়েছেন প্রায় ৩০ বিঘা, সঙ্গে যোগ হয়েছে উত্তরার পাঁচ কাঠার প্লট, বনশ্রীতে দুটি এক হাজার ১০০ বর্গফুটের ফ্ল্যাট, ধানমণ্ডিতে এক হাজার ৮০০ বর্গফুটের পাকা বাড়ি। অভিযোগ রয়েছে, রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে সুজন নিয়োগ, বদলি, প্রকল্প থেকে কামিয়েছেন শত শত কোটি টাকা।

ক্ষমতার অপব্যবহার করে ঐতিহাসিক পঞ্চগড় রেলস্টেশনের নামকরণ করেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের নামে। পঞ্চগড় স্টেডিয়ামের নামকরণও করা হয় তাঁর ভাইয়ের নামে। বোদা উপজেলার বিলুপ্ত পুঁটিমারী ছিটমহলের নাম পরিবর্তন করে রাখা হয় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নগর। এ ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রভাব খাটিয়ে কমিটিতে রেখেছেন নিজের স্বজনদের।

স্থানীয়রা জানায়, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর বিয়ে করেন দিনাজপুরের বিরামপুর উপজেলার মেয়ে আইনজীবী শাম্মী আকতার মনিকে। এরপর স্ত্রীর কথায় টিটিইকে বহিষ্কার, বিনা টিকিটে ভ্রমণসহ রেল বিভাগকে বানিয়ে ফেলেন নিজেদের সম্পত্তি। সুজনের সময়ে রেল মন্ত্রণালয়ে জনবল নিয়োগ হয়েছে প্রায় ছয় হাজার, যার বেশির ভাগই দুর্নীতির মাধ্যমে হয়েছে।

এপি এস রাসেদও কোটিপতিঃ রাসেদ প্রধানকে এপিএস করেন সাবেক রেলপথমন্ত্রী সুজন। আর রাসেদ পেয়ে যান আলাদিনের চেরাগ। নিজ এলাকা বোদা উপজেলার নয়াদীঘি বাজারে করেছেন দ্বিতল মার্কেট, বাড়ির পাশের ৯ বিঘার ড্রাগনবাগান। এ ছাড়া বোদা বাইপাস এলাকায় মহাসড়কের পাশে নামে-বেনামে রয়েছে কোটি টাকার তিনটি প্লট। এদিকে সুজন সংসদ সদস্য থাকা অবস্থাতেই ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ শুরু করেন ময়দানদীঘি এলাকার রেজাউল করিম রেজা। রেজার বাবা ছিলেন দিনমজুর। সেই রেজাও আওয়ামী লীগের ১৫ বছরে কামিয়েছেন কোটি কোটি টাকা।

সুজনের ভাতিজাদের টর্চার সেলঃ নিজেদের টর্চার সেলে নিয়ে গলায় ছুরি ও বন্দুক ঠেকিয়ে জমি লিখে নিতেন সুজনের চাচাতো ভাই ওসমান আলী মাস্টারের দুই ছেলে রবিউল আওয়াল ডলার ও রাফিউল হাসান জানি। মাদক ও সুদের ব্যবসা ছিল তাঁদের। জেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, সুজন পঞ্চগড় আওয়ামী লীগকে শেষ করে দিয়েছেন। উল্লেখ্য, বর্তমানে সুজন কারাগারে এবং তাঁর স্বজনরা আত্মগোপনে।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 9 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 9 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক