হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে-২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেফতার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্স: ঠাকুরগাঁওয়ে-২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেফতার।তাদের বাপ ছেলের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে দবিরুল ইসলাম ঠাকুরগাঁও দুই আসন দীর্ঘদিন ধরে পেশি শক্তির কারণে ধরে রেখেছে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার পর তার ছেলের হাতে অর্পণ করেছে । ঠাকুরগাঁও-২ আসনের সাবেক দুই সংসদ সদস্য (এমপি) দবিরুল ইসলাম ও তাঁর ছেলে এই আসনের সদ্য সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে।

মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি করেন সদর উপজেলার শিবগঞ্জ এলাকার ব্যবসায়ী হাবিবুল ইসলাম। মামলায় আওয়ামী লীগের ২৮ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ১৫–২০ জনকে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের ছেলে ও বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মমিরুল ইসলাম, দবিরুল ইসলামের ভাই ও সাবেক উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম, আমজানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকলু, পাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি প্রমুখ।

হাবিবুল ইসলাম বলেন, ২০০৫ থেকে ২০১০ সালের বিভিন্ন সময় তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী এলাকায় ৯০ একর জমি কেনেন। সে সময় সংসদ সদস্য দবিরুল ইসলামের নির্দেশে একদল লোক তাঁর কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁরা হামলা করেন। এ ঘটনায় তিনি আদালতে ২৬টি মামলা করেন। মামলাগুলো রায়ের পর্যায়ে চলে গিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেসব মামলাকে রাজনৈতিক দেখিয়ে প্রত্যাহার করে নেওয়া হয়।

এরপর দবিরুল ইসলাম তাঁর ৭০ একর জমি দখলে নেন। ক্ষমতায় থাকার কারণে সে সময় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ হয়নি। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ এলাকার ব্যবসায়ী হাবিবুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী এলাকায় দলিলমূলে ও আমমোক্তারনামামূলে ৯০ একর জমি পেয়ে ভোগদখল করে আসছিলেন। আসামিরা সেই জমির বিপরীতে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তাঁরা জমি দখলে নেওয়ার হুমকি দিতে থাকেন।

এ অবস্থায় গত ১০ আগস্ট হাবিবুল ইসলাম সেই জমিতে গেলে দবিরুল ইসলাম বলেন, ‘বহুদিন ১০ কোটি টাকা চাঁদার জন্য বলছি; কিন্তু চাঁদা দিচ্ছ না।’ তিনি (দবিরুল ইসলাম) চাঁদা না দিলে হাবিবুল ইসলামকে মারপিট করে জমি দখল করে নিতে অন্য আসামিদের হুকুম দেন। হুকুম পেয়ে আসামিরা হাবিবুল ইসলামকে মারপিট করতে এগিয়ে এলে তিনি সেখান থেকে পালিয়ে আসেন।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে ঠাকুরগাঁও থানাকে এফআইআর হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছেন। সাবেক দুই সংসদ সদস্য দবিরুল ইসলাম ও মাজহারুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া গেছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 36 minutes আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 7 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 8 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 23 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক