হোম
আইন-বিচার

তেঁতুলিয়ায় ইউপি চেয়ারম্যানসহ অজ্ঞাতনামা সাড়ে ৩ শ আসামী,আটক-৭

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড় তেঁতুলিয়া বাংলাবান্ধা ইউনিয়নে পুর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলার ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলায় বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাগলীডাঙ্গী গ্রামের সামসুদ্দোহার ছেলে কুদরত ই খুদা মিলন (৪২) কে প্রধান আসামী করে ১৫ জনসহ অজ্ঞাতনামা সাড়ে ৩শ আসামী করা হয়েছে।

সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হামলায় ক্ষতিগ্রস্থ চা দোকানী ওবায়দুল হক বাদী হয়ে মামলাটি করেন।সংঘর্ষ চলাকালিন ঘটনাস্থল ৭ জনকে আটক করেন পুলিশ-বিজিবি। মঙ্গলবার দুপুরে তাদেরকে জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

মামলায় অন্যন আসামিরা হলেন, হাওয়াজোত গ্রামের কসিম উদ্দিনের ছেলে আইয়ুব আলী (৫৫) একই গ্রামের আশরাফুলের ছেলে মো. হাসান (২৭) ও হিমু (৪০), আঃ সামাদের ছেলে মাসুম(২৮) দগরবাড়ি গ্রামের আনসার আলীর ছেলে জিয়ারুল(৩৫), ফুটবাড়ী এলাকার জবেদ আলীর ছেলে রুস্তম(৩৩) একই এলাকার মৃত আজগর আলীর ছেলে আহসান হাবিব(৩৫) দক্ষিণ কাশিমগঞ্জের সাইদুল হকের ছেলে আঃ রহমান(৩০) দরগাসিং এলাকার জাকের হোসেনের ছেলে আনিছুর রহমান(৩০) হাকিমপুর এলাকার ইউসুফ আলীর ছেলে পাভেল হোসেন (১৯) হাওয়াজোত গ্রামের মৃত বালু মোহাম্মদের ছেলে শুকরু(৫০), একই এলাকার আইয়ুব আলীর ছেলে আকাশ(২৩) সাহাবার ছেলে তরিকুল ইসলাম(৩৫) ও আশরাফুলের ছেলে হৃদয়(২৯) নামীয়। এছাড়া আরও আজ্ঞাতনাম প্রায় সাড়ে ৩শ।

মামলার বাদী সিপাইপাড়া বাজারে চায়ের হোটেলের মালিক ওবায়দুল হক জানান, সোমবার (১৬ আগস্ট) সকালে বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কুদরত ই খুদা মিলন ভাড়াটিয়া লোক এনে এই সংঘর্ষ সৃষ্টি করেন। সেসব ভাড়াটে সন্ত্রাসী দেশীয় অস্ত্র প্রদর্শন করে সিপাইপাড়া বাজারে এসে হামলা চালিয়ে এসে আমার চায়ের হোটেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এতে আমার তিন লক্ষাধিক টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে। তাই সুবিচার চেয়ে মিলন চেয়ারম্যানকে প্রধান আসামী করে ১৫ জনসহ ৩৫০ জনকে অজ্ঞাতানামা আসামী করে মামলা করেছি।

এ ঘটনায় বাংলাবান্ধা ইউনিয়নের সোহরাব আলী (৩৬), আরিফ হোসেন (২৩), হিমেল (৪৯), জাফর আলী (৪৫), আইয়ূব আলী, তিরনইহাট ইউনিয়নের আশিক (২৮), আজিজুল (৪৫), কুড়িগ্রাম জেলার চিলমারী এলাকার ফরিদুল ইসলাম (৩২)সহ ১৫জন আহত হন। এদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। সামান্য আহত হওয়া ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

স্থানীয়রা জানান, আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকারের টানা পনের বছর ধরে ক্ষমতায় থাকার সময় মিলন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় এ ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। অন্যায়ভাবে মানুষের জমি নিজে দাঁড়িয়ে থেকে দখল, চাকরি ও মানুষের জমি আরেকজনকে দখল করে দেয়ার নামে টাকা আত্মসাৎ ও বাংলাবান্ধা স্থলবন্দরের কুলি শ্রমিকদের কোটি কোটি টাকা আত্মসাতে তার দুর্নীতি চরম আকার ধারণ করে। তার বিরুদ্ধে কথা বলায় মাদক মামলা সহ নানা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছেন। অনেকে তার রোষানলে পড়ে নিঃস্ব হয়েছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই কুদরত ই খুদা মিলনের বিরুদ্ধে স্থানীয় জমি দখল, সিন্ডিকেট, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ এনে তাকে বিচার ও চেয়ারম্যান পদ থেকে অপসারণ চেয়ে মানববন্ধন, বিক্ষোভ, জুতা মিছিল করে আসছিলেন ভুক্তভোগী অনেক পরিবার।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় বলেন, বাংলাবান্ধা ইউনিয়নে সিপাইপাড়া বাজারে সংঘর্ষের ঘটনায় ওবায়দুল হক নামের এক ব্যবসায়ী বাদী হয়ে ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলনকে প্রধান আসামী করে ১৫জনকে উল্লেখ করে থানায় মামলা করেছেন।

এ মামলায় অজ্ঞাতনামা আরও আসামী করা হয়েছে ৩/৩৫০ জনকে। আমরা ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করি। তাদেরকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 14 hours আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 16 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 17 hours আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 17 hours আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 18 hours আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 19 hours আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 1 day আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 2 days আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 2 days আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক