হোম
নির্বাচিত কলাম

ছাত্র-জনতাকে টার্গেট করে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে:পঞ্চগড়ে মামুনুল হক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: আজ রোববার (১৫ সেপ্টেম্বর) পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড়ে জেলা শাখার আয়োজনে গণ সমাবেশে এ কথা বলেন তিনি। এ সময় জেলার বিভিন্ন ইসলামীক দলের নেতাকর্মীসহ প্রায় ১০ হাজারের অধীক মুসল্লি সমাবেশে উপস্থিত হন।

মামুনুল হক বলেন, ২০১৩ সালের ৫ মে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের দাবি করতে গিয়ে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা শাপলা চত্বরে জমায়েত হয়েছিলেন। কিন্তু রাতের অন্ধকারে সকল আলো নিভিয়ে দিয়ে, ঘুমন্ত- তাহাজ্জুতরত নেতাকর্মীদেরকে ঠান্ডা মাথায় গুলি করে গণহত্যা চালিয়েছিল। এরপর নানা নাটকীয়তার পর বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে ভিনদেশি রাষ্ট্রের আশীর্বাদে এবং তাদের সমর্থন নিয়ে বাংলার ক্ষমতার মসনদকে জোর করে দখল করে থাকার জন্য শেখ হাসিনা সরকার গুম-খুন ও হত্যা চালিয়েছিল।

সকল মতাদর্শের ঊর্ধ্বে  উঠে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান জানান মামুনুল হক।তিনি বলেন ২০২১ সালের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রাককালে হেফাজতে ইসলামসহ দেশপ্রেমী জনতা গুজরাটের কসাইখ্যাত ভারতের নরেন্দ্র মোদিকে বাংলাদেশে এনে এবং বিশ্ব মুসলিম উম্মাহর রক্ত নিয়ে উপহাস না করার জন্য শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছিল। বিনিময়ে শান্তি প্রিয় প্রতিবাদে, শেখ হাসিনার খুনি সরকার গুলি করে অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছিল। ২০২৪ সালের জুলাই-আগস্টজুড়ে একই কাজ করেছে, যা শেখ হাসিনার শাসন আমল না দেখলে বিশ্বাস করার যেত না। এখন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন।

কথিত স্বৈরাচার আবারও ছোবল মারার প্রহর গুনছে: মামুনুল হক হাসিনার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে মামুনুল হক আরও বলেন, আপনার ভাইয়ের রক্তের দাম আছে, এ দেশের হাজারো মজলুম ভাই ও বোনের রক্তের দাম নাই? আপনার কাছে যদি ৩০ হাজার তাগরা যুবক ও দামাল ছেলের জীবনের ও রক্তের দাম না থাকে, এ দেশের মানুষের কাছে আপনার বাপ-ভাইয়ের রক্তের কোনো দাম থাকবে না।

খেলাফত মজলিসের এই নেতা বলেন, শেখ হাসিনার পেছনের শক্তি যারা, তারা বাংলাদেশের ১৮ কোটি মানুষের স্বার্থের দিকে না তাকিয়ে নিজেদের স্বার্থে শেখ হাসিনাকে জোরপূর্বক ক্ষমতার মসনদে আসিন করেছিল। বাংলাদেশকে বিশ্ব দরবার থেকে বিচ্ছিন্ন করেছিল। আন্তর্জাতিক শক্তিগুলো মোকাবিলা করে বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি করেছিল পাশের একটি রাষ্ট্র। শেখ হাসিনা চলে গেলেও তার প্রেতাত্মারা, তার দোসররা এখনো বসে নেই। তারা সুযোগ খুঁজছে। সুযোগ পেলেই তারা ছোবল মারবে।

আমাদের সকল মতাদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য দীর্ঘদিন ধরে রাখতে হবে। নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়লে আত্মঘাতী হবে। আমাদের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা।শেষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আহমদীয়া সম্প্রদায় কর্তৃক পঞ্চগড়ের মানুষের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি তুলেন তিনি।

একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক।মামুনুল হক বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টজুড়ে যে হত্যাযজ্ঞ হয়েছে, তা একবিংশ শতাব্দীর ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। ছাত্র-জনতাকে টার্গেট করে শান্তভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলে হত্যা করে গোটা দেশকে একটা বদ্ধভূমিতে রূপান্তর করা হয়।

সমাবেশে আহমদীয়া সম্প্রদায় কর্তৃক পঞ্চগড়ের মানুষের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিনের সভাপতিত্বে গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালালুদ্দিন, মাহবুবুল হক, সদস্য সচিব আবু সাইদ নোমান, বায়তুল মাল সম্পাদক ফজলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক ক্বারী মো. আব্দুল্লাহ,জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার আমির অধ্যাপক ইকবাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 23 minutes আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 58 minutes আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 hour আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 16 hours আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 17 hours আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 17 hours আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 18 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 19 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক