admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুরে পানিতে ডুবে তানভীর হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার শালবাহন ইউনিয়নের চুটচুটিয়া গাছ এলাকায় এ ঘটনা ঘটে।
তানভীর হোসেন ওই এলাকার আবুল কাশেমের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে তানভীর প্রতিবেশী বন্ধুদের সাথে খেলতে বের হয়। খেলার একপর্যায়ে তিন শিশু মাঠের পাশের একটি পুকুরে নামেন গোসলের জন্য। কিন্তু তানভীর সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে অন্য শিশুরা পরিবারকে খবর দেয়।
পরিবার ও স্থানীয় লোকজনদের সহযোগিতায় খোঁজাখুঁজির পর পুকুর থেকে তানভীরকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আরমান আলী পুকুরের পানিতে ওই শিশু মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় ইউডি মামলা রুজু করা হবে।